ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
ফিলিস্তিনি শিশুর কাহিনি কাঁদালো দর্শকদের, ভেঙ্গেছে ৯৩ বছরের ইতিহাসে
বিনোদন ডেস্ক: ভেনিস ফিল্ম ফেস্টিভ্যালে এমন ইতিহাস আগে কখনো তৈরি হয়নি। ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’ সিনেমার প্রদর্শনী শেষে দর্শকেরা দাঁড়িয়ে টানা ২২ মিনিট হাততালি দেন। যা উৎসবটির ৯৩ বছরের ইতিহাসে সবচেয়ে দীর্ঘ স্ট্যান্ডিং ওভেশন। ২০ মিনিট পেরিয়ে গেলে কর্তৃপক্ষ প্রেক্ষাগৃহের আলো নিভিয়ে দেন, তবু থামেনি করতালি।
ফিলিস্তিনি শিশু হিন্দ রজবকে নিয়ে নির্মিত এ সিনেমা দেখতে এসেছিলেন অনেকে হাতে ফিলিস্তিনের পতাকা নিয়ে। প্রদর্শনী শেষে পতাকা ওড়ানো এবং ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগানে মুহূর্তেই ভেনিস উৎসবের পরিবেশ রূপ নেয় এক টুকরা ফিলিস্তিনে।
তিউনিসিয়ান নির্মাতা কুসারু বিন হানিয়ার চলচ্চিত্রটি এবারের ভেনিস ফেস্টিভ্যালের সবচেয়ে আলোচিত ছবি। মাত্র ছয় বছর বয়সী হিন্দ রজবের করুণ পরিণতির সত্য কাহিনি ফুটে উঠেছে এতে। গত ২৯ জানুয়ারি গাজার রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবীরা ফোন পান এক পরিবারের কাছ থেকে। ইসরায়েলি হামলায় গাড়িতে আটকে পড়া পরিবারটির মধ্যে একমাত্র জীবিত ছিল শিশু হিন্দ। স্বজনদের মৃত্যু দেখে সে সাহায্যের আবেদন জানায় স্বেচ্ছাসেবীদের কাছে। কিন্তু সামরিক অনুমতি না মেলায় তারা উদ্ধার অভিযানে যেতে পারেননি। শেষ পর্যন্ত ইসরায়েলি বাহিনীর গুলিতে প্রাণ হারায় হিন্দ রজব। তার সেই শেষ মুহূর্তের ফোনালাপ অডিও আকারে সংরক্ষণ করা হয়েছে সিনেমাটিতে।
এ ছবির সঙ্গে যুক্ত হয়েছেন হলিউডের নামকরা তারকারা। নির্বাহী প্রযোজক হিসেবে ছিলেন ব্র্যাড পিট ও হোয়াকিন ফিনিক্স। এছাড়া আলফোনসো কুয়ারন, রুনি মারা, জোনাথন গ্লেজারসহ আরও অনেকে যুক্ত হন প্রযোজনা ও সমর্থনে। ৩ সেপ্টেম্বর প্রিমিয়ারে কালো পোশাক পরে হাজির হন হোয়াকিন ফিনিক্স, রুনি মারাসহ প্রযোজকরা। তাঁদের হাতে ছিল নিহত হিন্দ রজবের ছবি, যা স্মৃতিকে আরও গভীর করেছে।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর