ঢাকা, রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২
ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও জয় কি আন্তর্জাতিক ওয়ারেন্টের মুখে?
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারির জন্য বাংলাদেশ পুলিশ সদরদপ্তরে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)–এর একটি প্লট জালিয়াতি মামলার তদন্তের অংশ হিসেবে দুদকের তদন্ত কর্মকর্তারা এ চিঠি পাঠান।
দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
চিঠিতে বলা হয়েছে, শেখ হাসিনা ও সজীব ওয়াজেদ জয় বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।
এ অবস্থায়, তাদের আন্তর্জাতিকভাবে গ্রেপ্তার ও দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ইন্টারপোলের সহযোগিতা প্রয়োজন।
জানা গেছে, রাজউকের অভিজাত এলাকায় অবস্থিত একটি দামী প্লট জালিয়াতির মাধ্যমে বরাদ্দ নেওয়া, নথি গোপন ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে শেখ হাসিনা ও তার পুত্র সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে তদন্ত করছে দুদক।
তবে এ বিষয়ে এখনো শেখ হাসিনা বা তার পরিবারের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুদকের পক্ষ থেকে চিঠিতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য পুলিশের সংশ্লিষ্ট আন্তর্জাতিক শাখাকে অনুরোধ জানানো হয়েছে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস