ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনে অযোগ্য: নতুন অধ্যাদেশ
নিজস্ব প্রতিবেদকঃ এখন থেকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত কোনো ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না। 'আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অধ্যাদেশ'-এ এই নতুন বিধান যুক্ত করে সংশোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর, ২০২৫) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ব্রিফিংয়ে এই তথ্য জানান। এদিন উপদেষ্টা পরিষদের সভায় এই অধ্যাদেশের সংশোধনীটি অনুমোদিত হয়েছে।
প্রেস সচিব বলেন, এই অধ্যাদেশের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি নতুন ধারা (২০সি) যুক্ত করা হয়েছে। নতুন এই বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হয়, তাহলে তিনি সংসদ সদস্য নির্বাচিত হওয়া বা তার পদে বহাল থাকার জন্য অযোগ্য বলে বিবেচিত হবেন।
এই নতুন আইন অনুযায়ী, অভিযুক্ত ব্যক্তিরা স্থানীয় সরকার পরিষদ বা প্রতিষ্ঠানের সদস্য, কমিশনার, চেয়ারম্যান, মেয়র বা প্রশাসক হিসেবে নির্বাচিত হতে বা পদে থাকতে পারবেন না। এছাড়া, তারা প্রজাতন্ত্রের কোনো চাকরি বা অন্য কোনো প্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার বা চাকরি করার জন্যও অযোগ্য হবেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর