ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা ও সুরক্ষা সেবা বিভাগ একীভূত
নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এবং সুরক্ষা সেবা বিভাগকে একত্রিত করে একটি একক বিভাগ হিসেবে পুনর্গঠন করা হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদ স্বাক্ষরিত এই গেজেটে বলা হয়েছে যে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৫৫(৬) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি 'রুলস অব বিজনেস, ১৯৯৬'-এর অধিকতর সংশোধন করেছেন। এই সংশোধনী অনুযায়ী, পূর্বে শিডিউল-১ (বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মধ্যে কাজের বণ্টন) এর সিরিয়াল নম্বর "২৩. মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স" শিরোনামের অধীনে থাকা উপশিরোনাম "এ. পাবলিক সিকিউরিটি ডিভিশন" এবং "বি. সিকিউরিটি অব সার্ভিসেস ডিভিশন" ও তৎসংশ্লিষ্ট এন্ট্রিগুলো বাতিল করে এখন থেকে একক শিরোনাম "মিনিস্ট্রি অব হোম অ্যাফেয়ার্স" এবং এর অধীনে নতুন এন্ট্রিগুলো প্রতিস্থাপিত হবে।
এই সিদ্ধান্তের ফলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে দুটি পৃথক বিভাগের পরিবর্তে এখন একটি সমন্বিত বিভাগ কাজ করবে, যা মন্ত্রণালয়ের কার্যক্রমে আরও গতিশীলতা আনবে বলে আশা করা হচ্ছে। এই একীভূতকরণের মাধ্যমে সরকারের প্রশাসনিক কাঠামোতে আরও দক্ষতা ও সমন্বয় বাড়ানোর লক্ষ্য রয়েছে।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল