ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্পে কৃষিজমির ব্যবহার কমাতে হবে: ভূমি উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রের বিভিন্ন উন্নয়ন প্রকল্প এবং অবকাঠামো নির্মাণের কারণে কৃষিজমি হ্রাস পাচ্ছে, যা দেশের খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি বলে মন্তব্য করেছেন ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি জোর দিয়ে বলেছেন যে, অন্য কাজে কৃষিজমির ব্যবহার যতসম্ভব কমাতে হবে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সভাকক্ষে কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫০তম সভায় ভূমি উপদেষ্টা এই কথা বলেন।
আলী ইমাম মজুমদার বলেন, "প্রকল্প বাস্তবায়নে এবং অবকাঠামো উন্নয়নের কারণে বাংলাদেশে কৃষিজমি কমছে, যা খাদ্যনিরাপত্তার জন্য একটি বড় হুমকি। জাতীয় স্থানিক পরিকল্পনা বাস্তবায়ন ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে উন্নয়ন প্রকল্প গ্রহণ করা উচিত।"
তিনি আরও বলেন, সব প্রকল্প গ্রহণ ও বাস্তবায়নের ক্ষেত্রে পরিবেশের অনুশাসন অবশ্যই মেনে চলতে হবে। প্রকল্প বাস্তবায়নের আগে অবশ্যই পরিবেশ ছাড়পত্র নিতে হবে, কারণ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন অনুযায়ী কোনো শিল্প প্রতিষ্ঠান স্থাপন বা প্রকল্প গ্রহণের জন্য পরিবেশ অধিদপ্তর থেকে পরিবেশ ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক।
উপদেষ্টা জানান, এই ছাড়পত্র পেতে হলে প্রকল্প শুরুর আগে পরিবেশগত প্রভাব নিরূপণ (ইআইএ) সমীক্ষা অনুমোদন নিতে হবে এবং সব পরিবেশগত মান পূরণ করতে হবে।
সভায় ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের