ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
নুর-লুৎফর হামলায় ক্ষোভ: শেখ হাসিনা ও দোসররা এখনো মাঠে —শামসুজ্জামান দুদু
নিজস্ব প্রতিবেদক :গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও জাগপার সভাপতি লুৎফর রহমানের ওপর হামলার ঘটনা দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার প্রতিচ্ছবি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন’-এর উদ্যোগে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দুদু বলেন, “২৪ সালের গণঅভ্যুত্থানের পর আমরা ভেবেছিলাম স্বৈরাচার পতনের মাধ্যমে দেশ স্বাভাবিক পথে ফিরবে, শেখ হাসিনা ও তার দোসররা রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন হবেন। কিন্তু এক বছরের মাথায় আমরা আবার সেই বর্বরতা ও দমন-পীড়নের চিত্র দেখছি।”
তিনি দাবি করেন, দেশের মানুষ এখনো পরোক্ষভাবে ‘হাসিনা শাসনের’ ছায়ার নিচে আছে। নুরুল হক নুর ও লুৎফর রহমানের ওপর হামলা তারই প্রমাণ।
দুদু আরও বলেন, “গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশকে মুক্ত করার লড়াই এখনো শেষ হয়নি। নতুন প্রজন্ম ও রাজনৈতিক নেতৃত্বের ওপর হামলা করে সরকারের বাকি অংশ যে সক্রিয় রয়েছে, তা জনগণকে বুঝতে হবে।”
উল্লেখ্য, সম্প্রতি ঢাকায় গণঅধিকার পরিষদের একটি কর্মসূচির সময় সংগঠনটির সভাপতি নুরুল হক নুর এবং জাগপার সভাপতি লুৎফর রহমান হামলার শিকার হন বলে অভিযোগ ওঠে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত
- শেখ হাসিনার ফেরার ঘোষণায় দেশজুড়ে সাঁড়াশি অভিযান