ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩
ডাকসু নির্বাচন নিয়ে আপিল বিভাগে শুনানি শুরু
নিজস্ব প্রতিবেদক :ডাকসু (ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ) নির্বাচন স্থগিতের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলের শুনানিতে আবেদনকারী পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেন, রিটকারী ফাহমিদা আলমের এই রিটের কোনো আইনগত ভিত্তি নেই। কারণ তিনি নিজে জিএস (সাধারণ সম্পাদক) পদে প্রার্থী ছিলেন না এবং ব্যক্তিগতভাবে ক্ষতিগ্রস্তও হননি।
আজ বুধবার (৩ সেপ্টেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়।
শিশির মনির আদালতে বলেন, রিট আবেদনটি উদ্দেশ্যপ্রণোদিত এবং ডাকসু নির্বাচন বানচালের একটি প্রচেষ্টা। তিনি দাবি করেন, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে দায়ের করা এই রিটটি টিকতেই পারে না।
এর আগে হাইকোর্ট একটি রায়ে ডাকসু নির্বাচন স্থগিত ঘোষণা করে। সেই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হলে সেটির ওপর বুধবার শুনানি শুরু হয়। আবেদনকারীরা রায়ের বৈধতা চ্যালেঞ্জ করেন এবং নির্বাচন পুনরায় চালুর সুযোগ চায়।শুনানিতে অন্যান্য সিনিয়র আইনজীবীরাও উপস্থিত ছিলেন। আদালত এ বিষয়ে শুনানি অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয়।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ জন নিয়োগ, আবেদন শুরু ১৫ সেপ্টেম্বর
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- পে-স্কেলের গেজেট কেন প্রকাশ হচ্ছে না, জানা গেল রহস্যময় তথ্য
- আজকের বাজারে স্বর্ণের দাম (১২ সেপ্টেম্বর)
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)