ঢাকা, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ফাতেমা জহির মজুমদার বে-লিজিংয়ের নতুন চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: শেয়ারবাজারে তালিকাভুক্ত বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদের ২২২তম সভা মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়েছে। সভায় সর্বসম্মতিক্রমে ফাতেমা জহির মজুমদারকে কোম্পানির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে।
কোম্পানির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় কোম্পানির স্বতন্ত্র পরিচালক আবুল কাশেম নবনিযুক্ত চেয়ারম্যান হিসেবে ফাতেমা জহির মজুমদারের নাম প্রস্তাব করেন। প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয় এবং তিনি আগামী কার্যমেয়াদ পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
ফাতেমা জহির মজুমদার এর আগে বে-লিজিং এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড-এর পরিচালনা পর্ষদ ও অডিট কমিটিতে দায়িত্ব পালন করেছেন। একজন নারী উদ্যোক্তা হিসেবে তিনি দেশে-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত।
শিক্ষাজীবনে তিনি ইংরেজি ভাষা ও সাহিত্যে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেছেন এবং পরবর্তীতে আইনে অধ্যয়ন করেছেন।
সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ রয়েছে। তিনি গুলশান লেডিস ক্লাব, ল্যাংগুয়েজ প্রফিসিয়েন্সি সেন্টার, টাইগার ট্যুরস লিমিটেড, ব্লু ফ্লাই একাডেমিসসহ একাধিক প্রতিষ্ঠানে বিভিন্ন দায়িত্ব পালন করেছেন।
প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি কমিউনিকেটিভ ইংরেজি ভাষার শিক্ষক হিসেবে কাজ করে আসছেন। পাশাপাশি, তিনি ঢাকাস্থ আমেরিকান সেন্টারের ইংরেজি ভাষা প্রশিক্ষকদের প্রশিক্ষক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এএসএম/
শেয়ারবাজারের বিশ্লেষণ ও ইনসাইড স্টোরি পেতে আমাদের পেজ ফলো করুন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)