ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
এসএ টোয়েন্টির নিলামে ১৪ বাংলাদেশি ক্রিকেটার
দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট এসএ২০ লিগের চতুর্থ আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। তার আগে ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে খেলোয়াড়দের নিলাম। নিলামের আগে অংশগ্রহণকারী ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে আয়োজক কর্তৃপক্ষ।
দেশি-বিদেশি মিলিয়ে মোট ৭৮২ জন ক্রিকেটার ড্রাফটে নাম জমা দিয়েছিলেন। তাদের মধ্যে বাংলাদেশ থেকে ছিলেন ২৩ জন। তবে চূড়ান্ত তালিকায় জায়গা হয়নি ৯ জনের, অর্থাৎ নিলামে উঠবেন বাংলাদেশের ১৪ ক্রিকেটার।
এই তালিকায় আছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের মতো অভিজ্ঞ তারকা, পাশাপাশি আছেন তরুণ তানজিম হাসান সাকিব ও তানজিদ হাসান তামিমও। বাদ পড়া খেলোয়াড়দের মধ্যে রয়েছেন সাবেক অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।
এবারের নিলামে মোট ৫৪১ জন ক্রিকেটারকে তোলা হবে। এর মধ্যে বিদেশি খেলোয়াড় ২৪১ জন, যেখানে বিদেশি কোটা খালি রয়েছে ২৫টি। স্থানীয় ক্রিকেটার থাকবেন ৩০০ জন, আর দেশি খেলোয়াড়দের জন্য খালি আছে ৫৯টি স্লট।
এসএ২০ নিলামে থাকা বাংলাদেশি ক্রিকেটার-
সাকিব আল হাসান, মুস্তাফিজুর রহমান, লিটন দাস, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, তাওহিদ হৃদয়, হাসান মাহমুদ, জাকের আলী, তাইজুল ইসলাম, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)