ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
পলাতক গার্মেন্টস মালিকদের ধরতে রেড নোটিশের পথে সরকার
নিজস্ব প্রতিবেদক: শ্রমিকদের ন্যায্য পাওনা আদায়ে মালিকপক্ষের গাফিলতি এবং দীর্ঘদিন ধরে বিদেশে অবস্থান করার অভিযোগের ভিত্তিতে তিনটি গার্মেন্টস প্রতিষ্ঠানের মালিকদের বিরুদ্ধে ইন্টারপোলে রেড নোটিশ জারির উদ্যোগ নিয়েছে সরকার।আজ মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযুক্তরা হলেন টিএনজেড গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শাহাদাৎ হোসেন শামীম, ডার্ড গ্রুপের চেয়ারম্যান ইত্তেমাদ উদ দৌলাহ ও ব্যবস্থাপনা পরিচালক নাবিল উদ দৌলাহ, এবং রোর ফ্যাশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মামুনুল ইসলাম।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন গাজীপুরের শ্রম আদালত এবং ঢাকার প্রথম ও তৃতীয় শ্রম আদালতে দায়ের হওয়া মামলাগুলোর ভিত্তিতে এ পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
সরকার জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় তারা দৃঢ় অবস্থানে রয়েছে। মালিকদের অবহেলা ও অসহযোগিতার কারণে যে শ্রমিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তাদের জন্য ন্যায়বিচার নিশ্চিত করতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত ইনস্পেক্টর জেনারেল (এনসিবি) কর্তৃক স্বাক্ষরিত পত্রের মাধ্যমে ইন্টারপোলের কাছে রেড নোটিশ জারির অনুরোধ পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয়ক বিশেষ দূত লুৎফে সিদ্দিকী জানিয়েছেন, শ্রমিকদের প্রতি অবিচার কোনোভাবেই সহ্য করা হবে না, এবং মালিকদের এমন আচরণের জন্য উপযুক্ত পরিণতি ভোগ করতে হবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- ১১-২০ গ্রেডের চাকরিতে ভাইভার নম্বর বাড়ছে
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- নতুন পে-স্কেলে মোবাইল ভাতা পাবেন সরকারি চাকরিজীবীরা, কোন গ্রেডে কত?
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)
- বিসিএস শিক্ষা ক্যাডারের ৬১৮ প্রভাষকের চাকরি স্থায়ীকরণ
- নারী এশিয়া কাপ সেমিফাইনাল: কবে, কখন কোন দলের ম্যাচ
- আজকের বাজারে স্বর্ণের দাম (১১ সেপ্টেম্বর)
- বুটেক্সে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
- স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে মাহমুদা মিতু