ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
ইন্টেরিম সরকার নিরাপত্তা না দিতে পারলে পদ ছেড়ে দিক: ইবি ছাত্রদল
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের হামলা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ছাত্রদলের ওপর হামলার প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল বিক্ষোভ মিছিল করেছে।
সোমবার (১ সেপ্টেম্বর) দুপুর দেড়টায় ইবি ক্যাম্পাসে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ছাত্রদলের নেতাকর্মীরা হামলাকারী সন্ত্রাসীদের খুঁজে বের করে শাস্তির দাবি জানান এবং সংশ্লিষ্ট তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগ দাবি করেন।
বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবন চত্বরে গিয়ে শেষ হয়। মিছিলে "চবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই," "বাকৃবিতে হামলা কেন, ইন্টেরিম জবাব চাই," "রাবিতে হামলা কেন, প্রশাসন জবাব চাই," "জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো," "সন্ত্রাসীদের আস্তানা, ভেঙে দাও গুঁড়িয়ে দাও," "শিক্ষা সন্ত্রাস, এক সাথে চলে না," "গণতন্ত্র হয়নি শেষ, সজাগ থাকো বাংলাদেশ," "ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ ক্যাম্পাস," "লুঙ্গির নিচে রাজাকার, লুঙ্গির মালিক স্বৈরাচার," "স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার" ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
ছাত্রদলের নেতৃবৃন্দ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর যে নৃশংস হামলা হয়েছে, তা মূলত বাংলাদেশের সামগ্রিক অবস্থারই প্রতিচ্ছবি। তারা শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িতদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানান। তারা ইন্টেরিম সরকারকে উদ্দেশ্য করে বলেন, "আপনারা জনগণের নিরাপত্তা না দিতে পারলে পদ ছেড়ে দেন।"
ইবি ছাত্রদলের সদস্য সচিব মিথুন বলেন, "শিক্ষার্থীদের ওপর হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এসব ঘটনায় যারা জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে এবং সকল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।"
ইবি ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহমেদ বলেন, "বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের ওপর নৃশংস হামলা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমরা তিন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবি জানাই। সাধারণ শিক্ষার্থীর ব্যানারে গুপ্ত সংগঠন যে মব করছে তারও তীব্র নিন্দা জানাই।"
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মাসে ৫০ হাজার টাকা বৃত্তি দেবে সরকার, যারা পাবেন
- যুক্তরাষ্ট্রে বাংলাদেশি শিক্ষার্থী হ'ত্যার ঘটনায় গ্রেপ্তার কে এই হিশাম
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা