ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
বাংলাদেশের নির্বাচনে নিরপেক্ষ থাকার আশ্বাস যুক্তরাষ্ট্রের
নিজস্ব প্রতিবেদক:ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল, রাজনীতিক বা নির্বাচনী ফলাফলের পক্ষে নেই। তিনি আশা প্রকাশ করেছেন, আগামী বছরের শুরুতে বাংলাদেশে নির্বাচন শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হবে।
সোমবার (১ সেপ্টেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
ট্রেসি অ্যান জ্যাকবসন বলেন, যুক্তরাষ্ট্র রাজনৈতিক দলগুলোর কর্মসূচি ও লক্ষ্য বোঝার জন্য বৈঠক করে, তবে কোনো দল বা রাজনীতিবিদকে সমর্থন করে না। তিনি জোর দিয়ে বলেন, “নির্বাচনের ফলাফল সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত।”
তিনি আরও বলেন, “আমি আমার সহকর্মীদের নিয়ে এখানে এসেছি শুনতে, জানতে ও বুঝতে। কারণ বাইরে অনেক গুজব ও ষড়যন্ত্র তত্ত্ব ছড়াচ্ছে।”
এসময় তিনি অধ্যাপক ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশনকে যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন এবং বলেন, তারা চান নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হোক, যাতে একটি সফল গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
সভার সময় জ্যাকবসনের নেতৃত্বে যুক্তরাষ্ট্র দূতাবাসের তিন সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। অন্য দুই সদস্য ছিলেন দূতাবাসের রাজনৈতিক প্রধান ডেভিড মু এবং রাজনৈতিক বিশেষজ্ঞ ফিরোজ আহমেদ।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- প্রাথমিকে ১৪ হাজার শিক্ষকের নিয়োগপত্র, যোগদান ও পদায়নের সূচি প্রকাশ
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- বাস ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি
- ইবনে সিনা ট্রাস্টে মেডিকেল অফিসার নিয়োগ, আবেদন অনলাইনে
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)