ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন ঠিক সময়েই হবে, বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই: আবিদুল
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তিনি স্পষ্ট ঘোষণা দিয়ে বলেন, “ডাকসু নির্বাচন ঠিক সময়েই হবে, সেটাকে বাধাগ্রস্ত করার ক্ষমতা কারো নেই।
সোমবার (১ সেপ্টেম্বর) হাইকোর্ট কর্তৃক ডাকসু স্থগিত ঘোষণার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।
আবিদুল অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এমন একটি নির্বাচন আয়োজনের উদ্যোগ নিয়েছে যেখানে নির্বাচন বন্ধ করার ফাঁকফোকর রাখা হয়েছে। তিনি উদাহরণ টেনে বলেন, শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ ছাত্রলীগের কমিটিতে থেকেও নির্বাচনে অংশগ্রহণের সুযোগ পেয়েছেন, যা নানাভাবে অপশক্তিকে সুবিধা দিচ্ছে।
এ সময় তিনি আরও দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপাচার্য একজন চিহ্নিত জামায়াত নেতা।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)