ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচন স্থগিত, যা বলছে শিক্ষার্থীরা
হাইকোর্টের নির্দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচন স্থগিত হওয়ায় ক্যাম্পাসে শিক্ষার্থীদের মধ্যে হতাশা বিরাজ করছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকাল থেকে নির্বাচনী প্রচারণার উৎসবমুখর পরিবেশে হঠাৎ এই স্থগিতাদেশে প্রার্থীরা এবং সমর্থকরা অপ্রস্তুত অবস্থায় পড়েছেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এবং তাদের সমর্থিত প্যানেল ৩৬ দফার ইশতেহার ঘোষণার প্রস্তুতিতে ছিলেন, ঠিক তখনই হাইকোর্টের সিদ্ধান্তের খবর পায়। শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক জানান, এটি শিক্ষার্থীদের আশা ও আকাঙ্ক্ষার সঙ্গে সাংঘর্ষিক। এখনই সিদ্ধান্তের বিস্তারিত জানার পরে আমাদের দলীয় ফোরামে মতামত প্রকাশ করা হবে।
তিনি আরও বলেন, নির্বাচন আগে থেকে একটি উৎসবমুখর পরিবেশে চলছিল। প্রশাসনের পক্ষ থেকে একপাক্ষিক আচরণ এবং নির্দিষ্ট ছাত্রসংগঠনের প্রতি পক্ষপাতিত্ব লক্ষ্য করা গেছে। তাই এই হঠাৎ স্থগিতাদেশে শিক্ষার্থীদের মধ্যে হতাশা দেখা দিচ্ছে।
শিবিরের মতে, সাধারণ শিক্ষার্থীর স্পিরিটের বিপরীতে এই রায় এসেছে। তারা মনে করছেন, নির্বাচন সংক্রান্ত দায়িত্ব বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে ছেড়ে দেওয়া উচিত ছিল, হাইকোর্টের স্থগিতাদেশে তাৎক্ষণিক হস্তক্ষেপ কিছুটা বিতর্কিত।
উল্লেখ্য, ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থীরা ক্যাম্পাসে প্রচারণা চালাচ্ছিলেন এবং শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে সাড়া দিচ্ছিল। হঠাৎ হাইকোর্টের স্থগিতাদেশে এই প্রক্রিয়া স্থগিত হওয়ায় নির্বাচনী পরিবেশে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস