ঢাকা, রবিবার, ৩০ আগস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩
প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য চার সিদ্ধান্ত নির্বাচন কমিশনের
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নতুন চার সিদ্ধান্ত নিয়েছে ডাকসুর নির্বাচন কমিশন। ছাত্রদল মনোনীত ডাকসুর সদস্য প্রার্থী ইবনু আহমেদের দাবির প্রেক্ষিতে এসব সিদ্ধান্ত নেয় কমিশন।
সোমবার (১ সেপ্টেম্বর) সকালে সিদ্ধান্তের বিষয়ে বিস্তারিত তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. গোলাম রব্বানী।
সিদ্ধান্ত অনুযায়ী, নির্বাচনে যাতে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করতে পারেন এজন্য হুইলচেয়ারের ব্যবস্থা রাখবে কমিশন। কোন ধরনের লাইনে না দাঁড়িয়ে সরাসরি ভোটকেন্দ্রে প্রবেশ করে ভোট দিতে পারবেন বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীরা। ভোটের দিন তাদের নির্বিঘ্নে যাতায়াতের জন্য রাখা হবে গাড়ি। দৃষ্টি প্রতিবন্ধী কিংবা যারা চোখে কম দেখতে পারেন তারা ভোটের দিন সাথে করে একজন সাহায্যকারী নিয়ে আসতে পারবেন। পাশাপাশি দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য ব্রেইল পদ্ধতিতে ভোটদানের ব্যবস্থা রাখা হবে বলে জানান অধ্যাপক গোলাম রব্বানী; যদিও এটি আগেই জানিয়েছিলো নির্বাচন কমিশন।
সোমবার সকালে এসব দাবি জানিয়ে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি দেন ছাত্রদল মনোনীত প্যানেলের ডাকসুর কার্যনির্বাহী সদস্য প্রার্থী ইবনু আহমেদ। তার দাবির পর পরই এসব সিদ্ধান্ত নেয় নির্বাচন কমিশন।
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- BANZI নির্বাচন: জয়-পরাজয়ের বাইরে কমিউনিটির আমানত ও প্রত্যাশা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ আগস্ট) r
- ৭ কলেজের শিক্ষার্থীদের ডিসিইউতে স্থানান্তরের রোডম্যাপ প্রকাশ
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- কুশিয়ারা ও খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
- জাতীয় কবির ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাবির কর্মসূচি
- তেজগাঁও কলেজে মঞ্চে উঠছে ‘পদ্মা নদীর মাঝি’
- জামায়াতের ‘ছায়া মন্ত্রিসভা’ গঠন, প্রধানমন্ত্রী ডা. শফিকুর রহমান
- আজকের নামাজের সময়সূচি
- বিশ্বসাহিত্য কেন্দ্রে দুই পদে চাকরির সুযোগ
- বাসায় ঢুকে মডেলকে কুপিয়ে হ'ত্যা
- ২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ জানাল শিক্ষা মন্ত্রণালয়
- টাকার বিনিময়ে ১২০০ শিক্ষার্থীর ফল পরিবর্তন
- আজ রাজধানীতে যেসব মার্কেট বন্ধ
- মধ্যরাতে মোটরসাইকেলে অচেতন তরুণী, রহস্য ঘিরে আলোচনা