ঢাকা, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩
২৪ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক: চাঁদপুর জেলার বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টার জন্য বন্ধ থাকবে গ্যাস সরবরাহ। আগামী ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ৮টা থেকে শুরু হয়ে এ বন্ধ থাকবে পরদিন বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত।
পাইপলাইনের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্যই এ সিদ্ধান্ত নিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (বিজিডিসিএল)।
রোববার (৩১ আগস্ট) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন বিজিডিসিএলের চাঁদপুর আঞ্চলিক বিক্রয় কার্যালয়ের ব্যবস্থাপক (বিক্রয়) প্রকৌশলী ফজলে বারি।
তিনি জানান, কুমিল্লা থেকে চাঁদপুরে গ্যাস সরবরাহ লাইনের লাকসাম মোদাফ্ফরগঞ্জ বিজরা এলাকায় অবস্থিত প্লান্টে রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এর ফলে চাঁদপুর শহর, হাজীগঞ্জ, শাহরাস্তি ও মতলব দক্ষিণ উপজেলায় সব ধরনের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
ফজলে বারি আরও জানান, গ্রাহকদের আগাম সতর্ক করতে আঞ্চলিক বিতরণ কার্যালয়ের পক্ষ থেকে এলাকায় মাইকিং করা হয়েছে এবং সোমবারও মাইকিং করা হবে। তিনি বলেন, “সাময়িক এই অসুবিধার জন্য আমরা গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করছি।”
এমজে
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- ছবিতে সাফল্য আর বাস্তবে সংগ্রাম, প্রবাস জীবনের অদেখা গল্প
- ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাপানি ভাষা বিষয়ক `NAT-Test`সেবা চালুর লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- যে কারণে বিলম্ব হচ্ছে পে স্কেলের গেজেট প্রকাশ
- নটর ডেম কলেজের একাদশের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- একাদশে ভর্তি আবেদনের সময়সীমা শেষ হচ্ছে কখন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল