ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকায় ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৪৪৫ মামলা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় গত এক দিনে ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ ১,৪৪৫টি মামলা করেছে। পাশাপাশি, ২৬১টি গাড়ি ডাম্পিং এবং ৮৮টি গাড়ি রেকার করা হয়েছে।
রোববার (৩১ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। জানা গেছে, শনিবার (৩০ আগস্ট ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা ও জরিমানা আদায় করে।
ডিএমপির ট্রাফিক বিভাগের কর্মকর্তারা জানান, গত কয়েকদিন ধরে ট্রাফিক আইন লঙ্ঘনের মাত্রা বেড়ে যাওয়ায় তাদের অভিযান জোরদার করা হয়েছে। বিশেষ করে যাত্রীবাহী ও মালবাহী গাড়ি রাস্তা অবরোধ, অবৈধ পার্কিং, লাইন না মেনে গাড়ি চালানো, সিগন্যাল অমান্য, মোবাইল ফোনে গাড়ি চালানোসহ বিভিন্ন ধরনের নিয়ম ভঙ্গের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হচ্ছে।
অভিযানকালে প্রায়শই দেখা গেছে, অনেক গাড়ি অবৈধ স্থানে পার্কিং ও ডাম্পিং করার কারণে সড়কে যানজট সৃষ্টি হচ্ছে। এ কারণে ২৬১টি গাড়ি ডাম্পিং করে ও ৮৮টি গাড়ি রেকার করা হয়েছে। ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে, এসব গাড়ির চালক ও মালিকদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মেহেদী হাসান বলেন, "আমরা ঢাকা মহানগরীতে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছি। আমাদের লক্ষ্য হল যানজট কমানো এবং পথচারীদের নিরাপত্তা নিশ্চিত করা। যেকোনো নিয়মভঙ্গের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।"
তিনি আরও বলেন, "জনগণের সহযোগিতা ও সচেতনতা ছাড়া ট্রাফিক শৃঙ্খলা রক্ষা সম্ভব নয়। সবাইকে আইন মেনে চলার আহ্বান জানাচ্ছি।"
ডিএমপির ট্রাফিক বিভাগ আগামী দিনেও রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে থাকবে।
নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত