ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
ডাকসু নির্বাচনে প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগের সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন ২০২৫-এ ভোট গ্রহণের দিন প্রার্থীদের পোলিং এজেন্ট নিয়োগের জন্য আহবান করেছে নির্বাচন ডাকসু কমিশন।
আজ রোববার চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ডাকসু নির্বাচনে ভোট গ্রহণ প্রক্রিয়া পর্যবেক্ষণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহায়তা করার উদ্দেশ্যে কেন্দ্রীয় সংসদে প্রার্থীদের মনোনীত পোলিং এজেন্ট নিয়োগ করা হবে। এই উপলক্ষ্যে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের প্রতি কেন্দ্রে ১ জন করে সর্বোচ্চ ৮ জন পোলিং এজেন্টের নামসহ আবেদন চীফ রিটার্নিং অফিসারের কার্যালয়ে পাঠানোর জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।
এতে আরও বলা হয়, এই আবেদনের সাথে মনোনীত পোলিং এজেন্টদের এক কপি পাসপোর্ট সাইজ ছবি, বিশ্ববিদ্যালয়ের পরিচয় পত্রের কপি, ভোটার নম্বর ও হোয়াটসঅ্যাপ ফোন নম্বর জমা দিতে হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস