ঢাকা, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২
অভিনেত্রী প্রিয়া মারাঠি আর নেই
বলিউডের জনপ্রিয় মুখ ও ছোটপর্দার পরিচিত অভিনেত্রী প্রিয়া মারাঠি আর নেই। ক্যানসারের সঙ্গে দীর্ঘদিন লড়াই শেষে আজ (৩১ আগস্ট) সকালে মুম্বাইয়ে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বলিউড ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
১৯৮৭ সালের ২৩ এপ্রিল মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন প্রিয়া মারাঠি। বাণিজ্যনগরীতেই বেড়ে ওঠা এই অভিনেত্রীর শৈশব থেকেই অভিনয়ের প্রতি বিশেষ আগ্রহ ছিল। টেলিভিশন সিরিয়ালে অভিনয়ের মাধ্যমে তার যাত্রা শুরু হয়। এরপর ধীরে ধীরে বলিউডেও নিজের অবস্থান তৈরি করেন তিনি।
প্রিয়া প্রথম দর্শকদের নজরে আসেন বালাজি টেলিফিল্মসের জনপ্রিয় সিরিয়াল ‘কসম সে’-এর মাধ্যমে। তবে সর্বাধিক জনপ্রিয়তা পান ‘পরিত্র রিস্তা’ ধারাবাহিকে অভিনয়ের সময়। এই ধারাবাহিকেই সহ-অভিনেতা ছিলেন প্রয়াত সুশান্ত সিং রাজপুত। ধারাবাহিকটির পর প্রিয়ার ক্যারিয়ার আর পেছনে ফিরে তাকাতে হয়নি।
তিনি একে একে অভিনয় করেছেন জনপ্রিয় ধারাবাহিক ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’, ‘তু তিথে মে’, ‘ভাগে রে মন’, ‘জয়স্তুতে’, এবং ঐতিহাসিক সিরিজ ‘ভারত কা বীরপুত্র–মহারাণা প্রতাপ’-এ। শুধু ছোটপর্দা নয়, হিন্দি সিনেমাতেও তার উপস্থিতি ছিল সমানভাবে। ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘হামনে জিনা শিখ লিয়া’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এছাড়া বিখ্যাত নির্মাতা গোবিন্দ নিহালনির ‘তি আনি ইতার’ সিনেমাতেও তার অভিনয় প্রশংসিত হয়।
২০১২ সালে তিনি বিয়ে করেন অভিনেতা শান্তনু মোঘেকে। গত বছর স্বামীর সঙ্গে জয়পুর সফরের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন তিনি। এরপর থেকে একেবারে আড়ালে চলে যান প্রিয়া।
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই সহকর্মী, বন্ধু ও ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন এবং তার পরিবারকে সমবেদনা জানাচ্ছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম উজবেকিস্তান ম্যাচ: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- জানা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঈদের ছুটির সময়সূচি
- সোমবার থেকে সকল বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- অবশেষে হাদি হ'ত্যার প্রধান আসামী ফয়সাল করিম গ্রেপ্তার
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- জ্বালানি সংকটের আতঙ্কে শেয়ারবাজারে বড় ধস