ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
টেলিফোনে নুরের খোঁজ নিলেন রাষ্ট্রপতি, দিলেন চিকিৎসার আশ্বাস
রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন।
রোববার (৩১ আগস্ট) সকাল ১০টার দিকে টেলিফোনে তিনি নুরের চিকিৎসার ব্যাপারে খোঁজ নেন। এ সময় রাষ্ট্রপতি জানান, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার ব্যবস্থা সরকার গ্রহণ করছে।
গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ জানান, রাষ্ট্রপতি প্রায় সাত মিনিট ধরে টেলিফোনে নুরের শারীরিক অবস্থার খবর নেন এবং তার চিকিৎসার বিষয়ে খোঁজখবর রাখেন।
তিনি আরও বলেন, নুরের দ্রুত সুস্থতা কামনা করেছেন রাষ্ট্রপতি। একই সঙ্গে তার ওপর হামলার ঘটনায় গভীর দুঃখ ও তীব্র নিন্দা প্রকাশ করেছেন তিনি। পাশাপাশি এ ন্যাক্কারজনক ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে বলেও আশ্বাস দিয়েছেন রাষ্ট্রপতি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল