ঢাকা, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
এখনো দেশে স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে: সেলিমা রহমান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, দেশে এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি শোনা যাচ্ছে। বিভিন্ন দাবি-দাওয়া সামনে এনে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং নির্বাচনী প্রক্রিয়া বানচালের অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেন তিনি।
শনিবার (৩০ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ প্রজন্ম ৭১ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সেলিমা রহমান এ কথা বলেন।
তিনি বলেন, আমরা একসময় একটি দুঃশাসনকে ক্ষমতা থেকে সরাতে সক্ষম হয়েছিলাম। কিন্তু আজও বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। গত ১৭ বছরে নেতাকর্মীরা নানাভাবে নির্যাতিত হয়েছেন। এমনকি বেগম খালেদা জিয়াকে হত্যার চেষ্টা করা হয়েছিল। তাকে রাজনৈতিকভাবে নিঃশেষ করতে স্বৈরশাসক সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে।
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসের প্রসঙ্গ টেনে তিনি বলেন, এ দিনে ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ অনেক নিখোঁজ নেতার কথা মনে পড়ে, যাদের খোঁজ আজও মেলেনি। গত দশ বছর একটি রাজনৈতিক দল কেবল নিজেদের অস্তিত্ব রক্ষায় ব্যস্ত থেকেছে। অথচ এখন কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, যা স্বৈরশাসনের পদধ্বনিরই ইঙ্গিত বহন করছে। তবে দেশের জনগণ তা মেনে নেবে না।
ছাত্রনেতা নূরুল হক নূরের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা আরও বলেন, নূরের অবস্থা গুরুতর। দেশে অরাজকতা ও আইনশৃঙ্খলার অবনতি ঘটেছে, এর দায় কার— তা বের করতে হবে। পাশাপাশি গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম স্পেন ম্যাচ শুরু, LIVE দেখুন এখানে
- ২০৩০ বিশ্বকাপেও কি খেলবেন মেসি? যা বললেন স্কালোনি
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়
- বিশ্বকাপ জিতলে কত টাকা পাবে চ্যাম্পিয়ন দল? জানুন বিস্তারিত
- বিশ্বকাপ ফাইনাল: কবে, কখন ও কোথায় হবে ম্যাচ?
- আর্জেন্টিনা-স্পেন বিশ্বকাপ ফাইনাল ম্যাচ যেভাবে দেখবেন
- মেসির সঙ্গে কী হয়েছিল? ম্যাচ শেষে জানালেন বেলিংহাম
- আজকের খেলার সময়সূচি (১৭ জুলাই)
- আর্জেন্টিনা বনাম স্পেন বিশ্বকাপ ফাইনাল: সরাসরি দেখবেন যেভাবে
- ফাইনালে কে জিতবে আর্জেন্টিনা নাকি স্পেন, জানাল এআই
- বিশ্ব সাপ দিবস আজ
- নবম পে স্কেলে বদলাচ্ছে ইনক্রিমেন্ট নীতি, কোন গ্রেডে কত?
- জামায়াত এমপির অন্তরঙ্গ ভিডিও ভাইরাল, ‘দ্বিতীয় স্ত্রী’