ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
খাদ্য-পানি-বায়ু ও প্রকৃতি সুরক্ষায় বিনিয়োগ বাড়াতে হবে: পরিবেশ উপদেষ্টা
নিরাপদ খাদ্য, বায়ু ও পানি নিশ্চিত করতে পর্যাপ্ত বিনিয়োগ বাড়ানো জরুরি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এ বিষয়ে যুগোপযোগী নীতি প্রণয়ন এবং এর কার্যকর বাস্তবায়ন প্রয়োজন।
উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, বাংলাদেশকে একটি নিরাপদ, সুজলা-সুফলা ও সবুজ দেশে রূপান্তর করতে হলে টেকসই উন্নয়নের পথে অগ্রসর হতে হবে। এজন্য নাগরিকদের সচেতনতা বাড়াতে হবে, জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনতে হবে এবং অপ্রয়োজনীয় ভোগ কমাতে হবে।
শনিবার (৩০ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন অডিটোরিয়ামে আয়োজিত ‘বাংলাদেশ সাসটেইনেবিলিটি কনক্লেভ ২০২৫’অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
রিজওয়ানা হাসান বলেন, অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতের কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। জনগণের দাবি প্রমাণ করে যে পরিবেশ সুরক্ষা এখন সময়ের দাবি। সাদা পাথর লুটের ঘটনা, অতিরিক্ত কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার, পলিথিন ব্যাগের ব্যবহার এবং উন্নয়নের নামে পাহাড় ও বন ধ্বংস বন্ধ করতে হবে।
তিনি বলেন, পরিবেশবান্ধব উদ্যোগ উৎসাহিত করতে সরকারের কাছে ট্যাক্স প্রণোদনার প্রস্তাব দেওয়া হবে। তার মতে, নীতি আমাদের অনেক আছে, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো সেগুলোর কার্যকর বাস্তবায়ন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। এতে বক্তব্য রাখেন ঢাকায় সুইডেন দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি ও ডেপুটি হেড অব কো-অপারেশন নায়োকা মার্টিনেজ-ব্যাকস্ট্রম, অ্যাকশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবির, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও সৈয়দ মাহবুবুর রহমান, হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ. রহমান, অক্সফাম ইন বাংলাদেশের হেড অব ইনফ্লুয়েন্সিং মো. শরীফুল ইসলাম এবং মিশন গ্রিন বাংলাদেশের নির্বাহী পরিচালক আহসান রনি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি