ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
বিক্ষোভের ডাক জামায়াতের
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ অর্ধশতাধিক নেতাকর্মীর ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিচার্জ ও হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এই ঘটনার বিরুদ্ধে তারা রাজধানীতে বিক্ষোভ কর্মসূচি আয়োজনের ঘোষণা দিয়েছে।
শনিবার (৩০ আগস্ট) বাদ জোহর, বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল শুরু হবে। কর্মসূচিটি আয়োজিত হয়েছে ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের উদ্যোগে। এতে সভাপতিত্ব করবেন দলের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও মহানগর দক্ষিণের নায়েবে আমির ড. হেলাল উদ্দিন।
মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন দলের আরেক সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।
এর আগে, শুক্রবার (২৯ আগস্ট) রাতে এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার ঘটনাটিতে গভীর উদ্বেগ ও নিন্দা প্রকাশ করেছেন। তিনি আহতদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানান।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- দুর্নীতিবাজ-সন্ত্রাসীদের দলে জায়গা হবে না: স্বাস্থ্যমন্ত্রী
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর