ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
সাফ অ-১৭ নারী টুর্নামেন্টে ভারত চ্যাম্পিয়ন, শিরোপা হারাল বাংলাদেশ
ভুটানে অনুষ্ঠিত সাফ অ-১৭ নারী টুর্নামেন্টের শিরোপা জয়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে বাংলাদেশের।
শুক্রবার (২৯ আগস্ট, ২০২৫) ভুটানের সাথে ড্র করে বাংলাদেশ শিরোপা রেস থেকে অনেকটাই ছিটকে গিয়েছিল। সন্ধ্যায় টুর্নামেন্টের আরেক ম্যাচে ভারত ৫-০ গোলে নেপালকে উড়িয়ে দিয়ে সাফ অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টের শিরোপা নিশ্চিত করেছে। এর ফলে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশের শিরোপা জেতার স্বপ্ন শেষ হয়ে গেল।
পাঁচ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে ভারত টেবিলের শীর্ষে অবস্থান করছে। সমান ম্যাচে বাংলাদেশের পয়েন্ট ১০। বাংলাদেশ তাদের শেষ ম্যাচে জিতলেও ভারত ২ পয়েন্ট এগিয়ে থাকবে। চার দলের এই টুর্নামেন্টে অন্য দুই দল নেপাল ৩ এবং ভুটান ১ পয়েন্ট অর্জন করেছে। আগামী পরশু বাংলাদেশ ও ভারতের মধ্যকার ম্যাচটি এখন কেবল নিয়মরক্ষার ম্যাচ হিসেবেই গণ্য হবে।
উল্লেখ্য, ঢাকায় অনুষ্ঠিত সাফ অ-২০ নারী টুর্নামেন্টে ভারত অংশ নেয়নি এবং সেই টুর্নামেন্টে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল। তবে ভুটানে অ-১৭ টুর্নামেন্টে বাংলাদেশ ভারতের বিপক্ষে হেরে আগেই ব্যাকফুটে ছিল। আজ ভুটানের বিরুদ্ধে ড্র করে চ্যাম্পিয়ন হওয়ার আশা একেবারেই শেষ হয়ে গেল।
এদিকে, আন্তর্জাতিক টুর্নামেন্টে ম্যাচের পর কোচদের সংবাদ সম্মেলনে কথা বলার রেওয়াজ থাকলেও বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ভিন্ন পথে হাঁটছে। ম্যাচ জয়ের পর মিডিয়া বিভাগ কোচ ও খেলোয়াড়দের মন্তব্য প্রেরণ করলেও, হারের পর তাদের কোনো খোঁজ থাকে না। লাওসে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে বড় হারের পর কোচ বাটলারের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। একইভাবে, সাফ পর্যায়ে বাংলাদেশ ভুটানের বিপক্ষে প্রথম পয়েন্ট হারানোর পরও কোচের কোনো প্রতিক্রিয়া জানায়নি বাফুফে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)