ঢাকা, বুধবার, ১৭ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩
গণহ'ত্যার হাতিয়ার দিচ্ছে মাইক্রোসফট: বরখাস্ত কর্মী
মাইক্রোসফটের সঙ্গে ইসরায়েলের সামরিক সম্পর্কের প্রতিবাদ করায় প্রতিষ্ঠানটি চার কর্মীকে চাকরিচ্যুত করেছে।
শুক্রবার (২৯ আগস্ট) আল জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
বিক্ষোভকারী সংগঠন 'নো আজুর ফর অ্যাপারথাইড' জানিয়েছে, অ্যানা হ্যাটল ও রিকি ফ্যামেলিকে বুধবার ভয়েসমেইলের মাধ্যমে বরখাস্তের খবর জানানো হয়। বৃহস্পতিবার নিসরিন জারাদাত ও জুলিয়াস শানকেও একই কারণে চাকরি থেকে বরখাস্ত করা হয় বলে সংগঠনটি জানায়।
এই কর্মীরা সম্প্রতি মাইক্রোসফটের সদর দপ্তরে তাঁবু ফেলে বিক্ষোভ করেছিলেন। তাদের অভিযোগ, গাজায় ইসরায়েলি হামলায় মাইক্রোসফট সহায়তা করছে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ জানিয়েছে, গুরুতর নীতি ভঙ্গের কারণে এই চাকরিচ্যুতি ঘটেছে। কোম্পানির বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক বিক্ষোভে "গুরুতর নিরাপত্তা ঝুঁকি" তৈরি হয়েছিল।
'নো আজুর ফর অ্যাপারথাইড' সংগঠনের দাবি, মাইক্রোসফটকে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে এবং ফিলিস্তিনিদের ক্ষতিপূরণ দিতে হবে। অ্যানা হ্যাটল এক বিবৃতিতে বলেন, "আমরা এই পর্যায়ে এসেছি কারণ মাইক্রোসফট ইসরায়েলকে গণহত্যার হাতিয়ার দিচ্ছে, আর নিজ কর্মীদের বিভ্রান্ত করছে।"
মঙ্গলবার মাইক্রোসফটের প্রেসিডেন্ট ব্র্যাড স্মিথের কার্যালয় দখল করে সাতজন বিক্ষোভকারী গ্রেপ্তার হন। তাদের মধ্যে হ্যাটল ও ফ্যামেলি মাইক্রোসফটের কর্মী ছিলেন, বাকিরা সাবেক কর্মী ও বাইরের লোকজন। ব্র্যাড স্মিথ বলেছেন, মাইক্রোসফট মতপ্রকাশের স্বাধীনতাকে সম্মান করে, তবে সেটি আইনসম্মতভাবে হতে হবে।
সম্প্রতি দ্য গার্ডিয়ান, প্লাস৯৭২ ম্যাগাজিন ও হিব্রু ভাষার গণমাধ্যম লোকাল কল-এর যৌথ অনুসন্ধানে জানা গেছে, ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা সংস্থা মাইক্রোসফটের ক্লাউড সেবা আজুরে ফিলিস্তিনিদের বিপুল টেলিফোন কলের রেকর্ড সংরক্ষণ করছে। এর মাধ্যমে পশ্চিম তীর ও গাজায় বসবাসরত ফিলিস্তিনিদের ব্যাপক নজরদারি চালানো হচ্ছে। এই প্রতিবেদনের পর মাইক্রোসফট জানিয়েছে, আইন সংস্থা কোভিংটন অ্যান্ড বার্লিং এলএলপিকে দিয়ে বিষয়টি পর্যালোচনা করানো হচ্ছে।
এর আগে এপ্রিল মাসে মাইক্রোসফটের এআই সিইও মুস্তাফা সুলেইমানের বক্তব্যে এক কর্মী প্রতিবাদ জানালে তাকেও চাকরিচ্যুত করা হয়। ওই ঘটনায় আরও একজন কর্মী বরখাস্ত হন।
বিশ্বজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠান ও বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোতে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবিতে বিক্ষোভ চলছে। এদিকে, ইসরায়েলি হামলায় গাজায় মানবিক বিপর্যয় তীব্র আকার ধারণ করেছে। শিশুসহ হাজারো মানুষের ক্ষুধার্ত ছবি আন্তর্জাতিক মহলে ক্ষোভ সৃষ্টি করেছে। ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি অভিযানে হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে, দুর্ভিক্ষ দেখা দিয়েছে এবং প্রায় সব বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- কানাডা বনাম বসনিয়ার ম্যাচ চলছে: সরাসরি দেখুন (LIVE)
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- চার দশক পর অস্ট্রেলিয়াকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়
- ইউজিসি বাজেট: কোন বিশ্ববিদ্যালয় কত পেল
- স্পেন বনাম কেপ ভার্দের ম্যাচ চলছে: সরাসরি দেখুন
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- বাজেটে কোন খাতে কত বরাদ্দ, বিস্তারিত জানুন
- বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণার সুযোগ
- জেনে নিন সমাবর্তন টুপির অজানা ইতিহাস