ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
ঢাকা উত্তর সিটির টাইফয়েড টিকাদানের তারিখ ঘোষণা
দেশব্যাপী ৯ মাস থেকে ১৫ বছর বয়সী শিশুদের এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) দেওয়ার অংশ হিসেবে আগামী ১২ অক্টোবর থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকায় টিকাদান কার্যক্রম শুরু হবে।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) নগরভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা জানানো হয়।
সম্মেলনে আরও জানানো হয়, টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫-এর আওতায় ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডিএসসিসি এলাকায় প্রায় ১০ লাখ শিশুকে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এ কার্যক্রম বাস্তবায়ন হবে ২২৫২টি শিক্ষাপ্রতিষ্ঠান, ওয়ার্ড কার্যালয়ের ৭৫টি স্থায়ী কেন্দ্র এবং প্রায় ৪৫০টি অস্থায়ী কেন্দ্রের মাধ্যমে দুটি ধাপে।
প্রথম ধাপে, ১২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শুধুমাত্র স্ব স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের টিকাদান করা হবে।
দ্বিতীয় ধাপে, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত অস্থায়ী কেন্দ্রগুলোর মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠান বহির্ভূত কমিউনিটির শিশু ও প্রান্তিক পর্যায়ের সব শিশুকে টিকা দেওয়া হবে।
এ ছাড়া, ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত প্রতিটি ওয়ার্ড কার্যালয়ের স্থায়ী টিকাদান কেন্দ্রে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া নিয়মিতভাবে এই টিকা গ্রহণ করা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর