ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
রাকসু নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহ করলো ছাত্রদল
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে অংশ নিতে রাবি শাখা ছাত্রদল মোট ২৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর মধ্যে ২৩টি পদ রাকসু’র এবং ৫টি পদ সিনেটের।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে রাকসু কার্যালয় থেকে ছাত্রদলের নেতাকর্মীরা এই মনোনয়নপত্রগুলো সংগ্রহ করেন।
রাবি ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী জানিয়েছেন, তারা ইতোমধ্যেই নেতাকর্মীদের মনোনয়নপত্র উত্তোলনের নির্দেশ দিয়েছেন এবং নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করে জমা দেওয়া হবে। পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্রদল যথাসময়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে।
সাধারণ সম্পাদক সরদার জহুরুল বলেছেন, রাকসু ছাত্রদলের প্রাণের দাবি। তারা রাকসু ও হল সংসদের নেতাকর্মীদের মনোনয়নপত্র সংগ্রহ করতে এবং শিক্ষার্থীদের মাঝে প্রচারণা চালিয়ে নিজেদের উপস্থাপন করতে নির্দেশনা দিয়েছেন। আলোচনা সাপেক্ষে দ্রুতই ছাত্রদলের প্যানেল ঘোষণা করা হবে।উল্লেখ্য, আগামী ২৫ সেপ্টেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস