ঢাকা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২
বড় বোন ছিলেন হল সংসদের এজিএস, ছোট বোন ডাকসু এজিএস প্রার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বতন্ত্র এজিএস প্রার্থী হিসেবে লড়ছেন বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং বিভাগের শিক্ষার্থী সানজানা আফিফা অদিতি। তার বড় আইন বিভাগের শিক্ষার্থী ফাতিমা তাহসিন ছিলেন শামসুন নাহার হল সংসদের নির্বাচিত এজিএস। বড় বোনের অনুপ্রেরণাতেই ডাকসু নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানান তিনি। অদিতি নিজেও শামসুন নাহার হলের আবাসিক শিক্ষার্থী।
শুধু তাই নয় তাদের মধ্যে মিল আছে আরও একটি ক্ষেত্রে। বড় বোন ফাতিমা তাহসিন ছিলেন ২০১৮ সালের কোটা আন্দোলনের অন্যতম সংগঠক। পরবর্তীতে ২০১৯ সালের নির্বাচনে হল সংসদ থেকে এজিএস পদে নির্বাচিত হোন।অন্যদিকে ছোট বোন সানজানা আফিদা অদিতি ছিলেন ২০২৪ সালের জুলাই আন্দোলনের সমন্বয়ক।
সানজানা আফিফা অদিতি বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব। দলীয় প্যানেল না পেয়ে লড়ছেন ডাকসুর স্বতন্ত্র এজিএস পদে। বিশ্ববিদ্যালয় জীবনের শুরু থেকেই ছাত্রলীগের অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার ছিলেন তিনি। ক্যাম্পাসে সময়ে গণতান্ত্রিক ছাত্র শক্তি সংগঠনের সাথেও যুক্ত ছিলেন অদিতি।
এজিএস পদে প্রার্থিতা নিয়ে অদিতি বলেন, আমার জীবনে প্রতিবাদী হয়ে ওঠা কিংবা রাজনীতিতে আসার পেছনে আমার সেজো বোনের বিশেষ অবদান আছে। আপু ২০১৮ সালের কোটা আন্দোলনে মুখ্য ভূমিকা পালনের পর ২০১৯ সালের ডাকসুতে হল সংসদে এজিএস পদে স্বতন্ত্র প্রার্থী হয়ে বিশাল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছিলেন। আপুর সব বিদ্রোহী পদক্ষেপ স্বাভাবিকভাবেই আমাকে প্রভাবিত করেছে, আর আমার নেতৃত্বের গুণাবলিও দ্রুত বিকশিত হয়েছে।
তিনি আরও বলেন, অগ্রজের সেই পরম্পরা ধরে রাখতেই আমি কেন্দ্রীয় সংসদে এজিএস পদ বেছে নিয়েছি এবং একইভাবে স্বতন্ত্র থেকে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছি। এখন থেকে এজিএস পদের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক থাকবে। আমি বিজয়ী হয়ে বিজয়ের এই পরম্পরাও রক্ষা করতে পারবোবলেআশারাখি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: সরাসরি Live দেখুন এখানে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ১ম ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম পাকিস্তান ২য় ওয়ানডে: কখন, কোথায় সরাসরি লাইভ দেখবেন যেভাবে
- আগামীর বাংলাদেশে সহিংসতা নয়, বরং শান্তির রাজনীতি চায় যুবসমাজ
- বাংলাদেশ বনাম পাকিস্তান: খেলাটি সরাসরি দেখুন
- ক্ষেপণাস্ত্র হা'মলায় নেতানিয়াহুর মৃত্যু, দাবি ইরানি গণমাধ্যমের
- মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়
- বইমেলায় ঢাবি শিক্ষক মুমিত আল রশিদের বই 'ইরানি প্রেমের গল্প : রূপ ও সৌরভ'
- বাংলাদেশকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উজবেকিস্তান
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী
- ব্যবসায়িক সাফল্যে নতুন রেকর্ড গড়ল লাফার্জহোলসিম বাংলাদেশ
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিল মাউশি
- শহীদ মিনারে প্রকাশ্যে কনটেন্ট ক্রিয়েটরকে গুলি
- নাহিদ-তানজিদ ঝড়ে লণ্ডভণ্ড সফরকারীরা, শুভসূচনা বাংলাদেশের
- স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ডিজি ঢাবি অ্যালামনাই সদস্য ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস