ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩
মাত্র একদিনে খতিয়ানের ভুল সংশোধন, জানুন নতুন সরকারি নিয়ম
বাংলাদেশে ভূমি মালিকদের দীর্ঘদিনের সমস্যা, খতিয়ান ভুল, এবার দ্রুত সমাধানের পথে। অনেক মালিক নিজের জমির সম্পূর্ণ মালিকানা প্রমাণ করতে হিমশিম খেতেন, আবার কখনও উত্তরাধিকারের জমি সঠিকভাবে সংরক্ষিত হতো না। ফলে বহু টাকা খরচ বা বছরের পর বছর আদালতে ছুটে যেতে হতো।
এবার সরকার বিষয়টি বুঝতে পেরে সরাসরি পদক্ষেপ নিয়েছে। এখন থেকে খতিয়ানের কোনো ভুল ঠিক করার জন্য ভূমি মালিকদের আর আদালতে যেতে হবে না। সংশোধনের দায়িত্ব দেওয়া হয়েছে জেলা ও উপজেলা পর্যায়ের সহকারী কমিশনার ভূমি (এসএলআর) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের হাতে।
সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেন, খতিয়ান হলো দখল প্রমাণের দলিল, মালিকানার দলিল নয়। পূর্বের বিভিন্ন জরিপ যেমন সিএস, এসএ, আরএস, বিএস, বিআরএস ও সিটি সার্ভে এবং অন্যান্য পুরনো রেকর্ডে অনেক ত্রুটি দেখা গেছে। নামের বানান, অংশের ঘর, দাগ নাম্বার বা জমির পরিমাণে ভুল থাকায় মালিকানা সঠিকভাবে চিহ্নিত করা সম্ভব হয়নি।
এবার থেকে ভূমি মালিকরা সরাসরি সংশ্লিষ্ট এসএলআরের কাছে আবেদন করে যে কোনো করণিক ভুল সহজেই সংশোধন করতে পারবেন। যাদের মালিকানা অন্য কারো নামে অন্তর্ভুক্ত হয়ে গেছে, তারা চাইলে আদালতের মাধ্যমে পুনরায় মালিকানা পুনঃপ্রতিষ্ঠা করতে পারবেন।
সরকারের এই উদ্যোগের ফলে ভূমি মালিকদের দীর্ঘদিনের সমস্যা দ্রুত সমাধান হবে। অতিরিক্ত খরচ, দীর্ঘ আদালতের ঝামেলা আর মানসিক চাপ এখন থেকে এড়িয়ে চলা সম্ভব। ইতিমধ্যে দেশের চারটি জেলায় এই প্রক্রিয়া চালু হয়েছে, এবং ২০২৬ সালের মধ্যে ধাপে ধাপে সব জেলায় প্রসারিত করা হবে।
খতিয়ান সংশোধন নিয়ে কিছু তথ্য দেওয়া হলো-
১) খতিয়ান সংশোধন কত দিনে হবে?
এখন থেকে খতিয়ান সংশোধন মাত্র ২৪ ঘণ্টায় সম্পন্ন হবে।
২) ভূমি মালিকদের আদালতে যেতে হবে কি?
আর কোনো ভূমি মালিককে আদালতে যেতে হবে না, সরাসরি এসএলআরের কাছে আবেদন করা যাবে।
৩) যাদের মালিকানা অন্য কারো নামে অন্তর্ভুক্ত হয়েছে তারা কী করবেন?
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)