ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
গুম বিরোধী অধ্যাদেশে গোপন আটক ও মৃত্যুদণ্ডের বিধান
উপদেষ্টা পরিষদের বৈঠকে গুম প্রতিরোধ, প্রতিকার ও সুরক্ষা বিষয়ক ‘অধ্যাদেশ‑২০২৫’ নামে একটি খসড়া নীতিগতভাবে অনুমোদিত হয়েছে। ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, আরও পর্যালোচনার পরই চূড়ান্ত অনুমোদন দেওয়া হবে।
খসড়া অধ্যাদেশে গুমকে চলমান অপরাধ হিসেবে স্বীকৃতি দিয়ে মৃত্যুদণ্ড ও গোপন আটক কেন্দ্র নির্মাণ বা ব্যবহারে কঠোর শাস্তি নিশ্চিত করা হয়েছে। জাতীয় মানবাধিকার কমিশনকে গুম সংক্রান্ত অভিযোগ গ্রহণ ও তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে, এবং একটি ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে অভিযোগ গঠনের ১২০ দিনের মধ্যে বিচার সম্পন্ন ও ভুক্তভোগীদের সুরক্ষা, ক্ষতিপূরণ ও আইনগত সহায়তা নিশ্চিত করা হয়েছে।
এছাড়াও, সীমান্ত এলাকায় কার্যহীন তিনটি স্থলবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সরকারের অবাঞ্ছিত ব্যয় কমানো হবে।
তাছাড়া, প্রতি বছর ১৭ অক্টোবর ‘লালন সাঁইয়ের তিরোধান দিবস’ জাতীয় পর্যায়ে পালনের প্রস্তাব অনুমোদিত হয়েছে এবং মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ-মালয়েশিয়া ম্যাচ কখন, কোথায় দেখবেন সরাসরি
- বাংলাদেশ বনাম মালয়েশিয়া ম্যাচ: Live দেখুন এখানে
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান শিক্ষার্থীদের
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- আজ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ সেপ্টেম্বর)
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন উপাচার্য অধ্যাপক লুৎফর রহমান
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ সেপ্টেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- ডিসেম্বরে দেশে ফেরা নিয়ে নতুন ঘোষণা হাসিনার
- মাসিক ১,৪০০ ইউরো স্টাইপেন্ডসহ ইউরোপে মাস্টার্সের সুযোগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ সেপ্টেম্বর)