ঢাকা, বুধবার, ৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২
সেনাপ্রধানের চীন সফর সম্পন্ন
চীন সফর শেষে বুধবার রাতে সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান দেশে ফিরেছেন। সফরে তিনি People's Liberation Army (PLA) এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui সহ উচ্চপদস্থ চীনা সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আজ বৃহস্পতিবার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়।
গত ২২ আগস্ট সেনাবাহিনী প্রধান PLA এর সদর দপ্তরে পৌঁছালে তাকে 'গার্ড অব অনার' প্রদান করা হয়। পরবর্তীতে, সেনাবাহিনী প্রধান PLA এর স্থল বাহিনীর Political Commissar General Chen Hui এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে কৌশলগত সহযোগিতা, জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ, জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের প্রত্যাবর্তনে সহায়তা ইত্যাদি বিষয়ে আলোচনা করেন।
এছাড়াও, বাংলাদেশের সামরিক শিল্পের উন্নতিতে চীন কর্তৃক প্রয়োজনীয় সহায়তা প্রদানের বিষয়টি আলোচনা করা হয়।
গত ২৩ আগস্ট সেনাবাহিনী প্রধান চীনের NORINCO গ্রুপের প্রেসিডেন্ট Chen Defang এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ সেনাবাহিনীর স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। বাংলাদেশ সেনাবাহিনীতে প্রচলিত NORINCO গ্রুপ-এর বিভিন্ন ধরনের সামরিক সরঞ্জামাদির আপগ্রেডেশন ও রক্ষণাবেক্ষণের বিষয়ও উক্ত বৈঠকে আলোচিত হয়। এছাড়াও, সেনাবাহিনী প্রধান PLA এর Academy of Armoured Forces এর বেইজিং ক্যাম্পাসের প্রশিক্ষণ সুবিধাদিসহ বিভিন্ন সামরিক সরঞ্জামাদি উৎপাদন গবেষণাগার পরিদর্শন করেন। উল্লেখ্য যে, আন্তর্জাতিক মানের উক্ত একাডেমিতে বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা কারিগরি প্রশিক্ষণ নিয়ে থাকেন।
সফরকালে সেনাবাহিনী প্রধান বেইজিং ও শিয়াং এ অবস্থিত NORINCO Group এর বিভিন্ন কারখানা ও গবেষণা কেন্দ্র, China Aerospace Long-March International Co Ltd এবং Aisheng UAV Factory সহ অন্যান্য আধুনিক অস্ত্র ও গোলা বারুদ তৈরীর কারখানা পরিদর্শন করেন।
উল্লেখ্য, গত ২০ আগস্ট সেনাবাহিনী প্রধান সরকারি সফরে চীন গমন করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: খেলাটি সরাসরি দেখুন (LIVE)
- বাংলাদেশ বনাম চীনের ফুটবল ম্যাচ: কবে, কখন, কোথায়-জানুন সময়সূচি
- প্রকাশিত হলো ডিগ্রি ১ম বর্ষ পরীক্ষার ফলাফল, দেখুন এখানে
- পুলিশে ১০ হাজার কনস্টেবল নিয়োগ: আবেদনের যোগ্যতা ও নিয়মাবলী
- বাংলাদেশ বনাম চীন ফুটবল ম্যাচ: জেনে নিন ফলাফল
- বিক্রিতে ধস, অথচ শেয়ার দরে উল্লম্ফন: জি কিউ বলপেনের রহস্য কী?
- সেশনজটমুক্ত ক্যাম্পাস গড়তে ঢাবির যুগান্তকারী ‘লস রিকভারি প্ল্যান’
- হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ঢাকা
- ডুসাসের নেতৃত্বে জিসান-সাবরিন
- উৎপাদন বন্ধ থাকায় ‘জেড’ ক্যাটাগরিতে নামল তালিকাভুক্ত কোম্পানি
- মারা যাওয়ার আগে কী বার্তা দিলেন জাহের আলভীর স্ত্রী?
- জ্বালানি তেলের নতুন মূল্য তালিকা প্রকাশ করল সরকার
- একই কক্ষপথে যাত্রা, এক বছর পর তিন মেরুতে তিন কোম্পানি
- ফুটবল এশিয়ান কাপ: বাংলাদেশ দল যে গ্রুপে-দেখুন ম্যাচের সময়সূচী
- আতঙ্ক কাটিয়ে ঘুরে দাঁড়াল ডিএসই, সূচকের বড় লাফ