ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
নিয়ম মেনেই ‘পুশইন’, ঢাকায় দাবি বিএসএফ মহাপরিচালকের
বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)-এর মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী জানিয়েছেন, ‘পুশইন’-এর অভিযোগ মূলত নিয়ম অনুযায়ী অবৈধ বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানোর প্রক্রিয়া।
তিনি এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার (২৮ আগস্ট) ঢাকায় ৫৬তম সীমান্ত সম্মেলনের শেষ দিনে যেখানে চার দিনের (২৫-২৮ আগস্ট) মহাপরিচালক পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। এর মধ্যে এখন পর্যন্ত ৫৫০ জন অবৈধ নাগরিককে ফেরত দেওয়া হয়েছে এবং আরও প্রায় ২,৪০০ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই চলছে।
সম্মেলনে বাংলাদেশ প্রতিনিধিদলে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের দল অংশগ্রহণ করেন। এতে বিজিবি ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র, পররাষ্ট্র ও নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরাও ছিলেন।
ভারতের প্রতিনিধিদলে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরীর নেতৃত্বে ১১ সদস্যের দল অংশ নেন। এতে বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মেলনে সীমান্ত হত্যা, ‘পুশইন’ ও অবৈধ অনুপ্রবেশ রোধ; ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান বন্ধ; সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অননুমোদিত অবকাঠামো নির্মাণ রোধ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা আদায়; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং ভারতের মিডিয়ার বাংলাদেশবিরোধী অপপ্রচারের কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমন বিষয়ে আলোচনা হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত