ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩
ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ আজ ঘোষণা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা বা রোডম্যাপ আজ ঘোষণা করবে নির্বাচন কমিশন (ইসি)।
বুধবার (২৭ আগস্ট) নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এক ব্রিফিংয়ে সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান। তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে চার কমিশনারের বৈঠকে এই কর্মপরিকল্পনা অনুমোদিত হয়েছে।
এদিকে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণের খসড়া প্রস্তাবের ওপর দাবি-আপত্তির শুনানি বুধবার (২৭ আগস্ট) শেষ হয়েছে। চার দিনে ৩৩ জেলার ৮৪টি আসন নিয়ে এক হাজার ৮৯৩টি দাবি-আপত্তির শুনানি হয়। এর মধ্যে এক হাজার ১৮৫টি আবেদন প্রস্তাবের বিপক্ষে এবং ৭০৮টি পক্ষে জমা পড়েছিল।
ইসি সচিব জানান, নির্বাচনের রোডম্যাপের সব কার্যক্রম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে এবং বর্তমানে টাইপিং চলছে। তিনি বলেন, “আমরা যে কর্মপরিকল্পনা করেছি তা প্রকাশ করা হবে। কিছুটা অপেক্ষা করতে হবে।”
রোডম্যাপে নির্বাচনের তফসিল ঘোষণার আগের ও পরবর্তী কার্যক্রম, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে সংলাপের সময়সূচি, ভোটার তালিকা হালনাগাদ, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন, নির্বাচনি আইন সংস্কার, আসন পুনর্নির্ধারণ, প্রশিক্ষণ ও প্রস্তুতিমূলক কার্যক্রমের সময়সীমা অন্তর্ভুক্ত থাকবে।
এছাড়া আসনবিন্যাস নিয়ে পাবনা ও সিরাজগঞ্জ থেকেও প্রস্তাব এসেছে। পাবনার পক্ষ থেকে সাঁথিয়া এবং বেড়া-সুজানগরকে পৃথক আসনে ভাগ করার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে সিরাজগঞ্জ থেকে আগের আসন বিন্যাস পুনর্বহালের দাবি জানানো হয়েছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত