ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
আওয়ামী লীগ দেশব্যাপী খু'ন-খারাবির খেলায় মেতে উঠেছে: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন যে, ছাত্র-জনতার আন্দোলনে ক্ষমতাচ্যুত হলেও আওয়ামী লীগ ও তাদের দোসররা দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। শরীয়তপুরে স্থানীয় এক বিএনপি নেতাকে হত্যার ঘটনাকে এই ষড়যন্ত্রের অংশ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, পরাজিত শক্তি দেশব্যাপী খুন-খারাবির খেলায় মেতে উঠেছে।
বুধবার (২৭ আগস্ট) শরীয়তপুরের জাজিরায় বিএনপি নেতা খবির উদ্দিন সরকারকে হত্যার প্রতিবাদে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "ষড়যন্ত্রকারীরা ছাত্র-জনতার ঐতিহাসিক বিজয়কে মেনে নিতে না পারায় বর্তমান ফ্যাসিবাদমুক্ত পরিস্থিতিতেও পৈশাচিক ও লোমহর্ষক খেলায় মেতে উঠেছে।" তিনি আরও বলেন, "ভয়াবহ আওয়ামী দুঃশাসন থেকে জনগণ নিস্তার পেলেও ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারীরা দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠেছে এবং বিরোধী দলের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে পৈশাচিক কায়দায় হত্যা করছে।"
বিএনপি মহাসচিব শরীয়তপুরে খবির উদ্দিন সরকারকে নির্মমভাবে হত্যার ঘটনাকে সেই ষড়যন্ত্রেরই ‘নির্মম বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেন।
তিনি সন্ত্রাসীদের দমনে অন্তর্বর্তীকালীন সরকারকে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, "সন্ত্রাসীদের কঠোর হস্তে দমন করতে হবে, এর কোনো বিকল্প নেই। নইলে তাদের দাপটে দেশ আবারও অস্থিতিশীল হয়ে পড়বে।"
বিবৃতিতে তিনি হামলা ও রক্তাক্ত পথ অনুসরণ করে ষড়যন্ত্রকারীরা যাতে ফায়দা লুটতে না পারে, সেজন্য দলমত নির্বিশেষে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান।
মির্জা ফখরুল অবিলম্বে খবির উদ্দিন সরকারের হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান এবং নিহতের আত্মার মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি