ঢাকা, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সীমানা নির্ধারণী শুনানি শেষ, শিগগিরই চূড়ান্ত তালিকা: ইসি সচিব
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ সংক্রান্ত শুনানি শেষ করেছে নির্বাচন কমিশন (ইসি)। গত চার দিন ধরে দেশের ৩৩টি জেলার ৮৪টি আসনের বিপরীতে জমা পড়া প্রায় ১ হাজার ৮৯৩টি আপত্তি ও সুপারিশের ওপর এই শুনানি অনুষ্ঠিত হয়। এখন কমিশন তথ্যগুলো পর্যালোচনা করে দ্রুতই চূড়ান্ত তালিকা প্রকাশ করবে।
বুধবার (২৭ আগস্ট) দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে এক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, "গত ৩০ জুলাই প্রকাশিত খসড়ার ওপর ১০ আগস্ট পর্যন্ত ৩৩টি জেলার ৮৪টি আসন সম্পর্কিত মোট ১ হাজার ৮৯৩টি আপত্তি এবং সুপারিশ জমা পড়েছিল। এর মধ্যে ১ হাজার ১৮৫টি ছিল আপত্তি এবং ৭০৮টি ছিল সুপারিশ। গত চার দিন ধরে সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত শোনার পর এখন কমিশন সেগুলো পর্যালোচনা করছে।"
ইসি সচিব আশ্বাস দিয়ে বলেন, "খুব শিগগিরই চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।"
ব্রাহ্মণবাড়িয়ার শুনানি চলাকালে অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে সচিব এটিকে ‘অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক’ বলে অভিহিত করেন। তিনি জানান, এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।
নির্বাচনের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা (রোডম্যাপ) চূড়ান্ত হয়েছে এবং আগামীকাল (২৮ আগস্ট) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, "যেহেতু ৮৪টি আসনের সীমানা নিয়ে আপত্তি এসেছে, তাই চূড়ান্ত তালিকায় মূলত এই আসনগুলোতেই পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। যেখানে আপত্তি নেই, সেখানে কোনো পরিবর্তনের পরিকল্পনা নেই।" এছাড়া, পাসপোর্ট জব্দ করার কোনো নির্দেশ ইসি দেয়নি, কারণ এটি তাদের এখতিয়ারের বাইরে, যোগ করেন সচিব।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ইউপি নির্বাচনে প্রার্থী হতে পারবেন এমপিওভুক্ত শিক্ষকেরা
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- চলতি মাসে টানা চার দিনের ছুটির সুযোগ
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- মব হেনস্তার প্রতিবাদে ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসিনের
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- পে-স্কেলের গেজেট নিয়ে যা বলছেন কর্মকর্তারা