ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু নির্বাচন: কেন্দ্র সিসিটিভির আওতায়, ভোট গণনা ক্যামেরার সামনে
আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে কঠোর ব্যবস্থা গ্রহণ করেছে কর্তৃপক্ষ। নির্বাচনের দিন ভোটকেন্দ্রের বুথ ছাড়া বাকি সম্পূর্ণ এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় থাকবে এবং ভোট গণনাও সরাসরি ক্যামেরার সামনেই সম্পন্ন করা হবে। এছাড়া, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের সাইবার বুলিং বা গুজব ছড়ানো হলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ডাকসু নির্বাচনের নিরাপত্তা সংক্রান্ত এক উচ্চপর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়।
চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই বৈঠকে বিশ্ববিদ্যালয়ের অন্যান্য রিটার্নিং কর্মকর্তা, প্রক্টর, ডিএমপির রমনা জোনের ডিসি, এনএসআই পরিচালক এবং সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আজ থেকেই ক্যাম্পাসের প্রবেশমুখ ও অভ্যন্তরীণ এলাকাজুড়ে পুলিশের টহল জোরদার করা হয়েছে। ক্যাম্পাসের বাইরে অবস্থিত বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল, কবি সুফিয়া কামাল হল, আইবিএ হোস্টেল এবং লেদার ইনস্টিটিউটের মতো প্রশাসনিক ও আবাসিক এলাকাগুলোতেও বিশেষ নিরাপত্তা নিশ্চিত করা হবে।
এছাড়া, নির্বাচনের দিন শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াতের জন্য নিউমার্কেট এলাকার রাস্তা খোলা রাখা হবে। ভোটকেন্দ্রে ২৫০ জন বিএনসিসি সদস্য নিরাপত্তার দায়িত্বে থাকবেন এবং সহকারী প্রক্টরের সংখ্যাও বাড়ানো হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি সুষ্ঠু, নিরাপদ ও গ্রহণযোগ্য নির্বাচনী পরিবেশ নিশ্চিতে বদ্ধপরিকর বলে বৈঠকে জানানো হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)