ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
'অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশে ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে'
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেছেন, অন্ধ দলীয় রাজনীতির কারণে দেশের শিক্ষা প্রতিষ্ঠান ও শিল্পখাত ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ইন্ডাস্ট্রি-একাডেমিয়ার মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। দেশের স্বার্থে এ দূরত্ব কমানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, দলীয় রাজনীতির বেড়াজাল থেকে বের হয়ে প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট মিলনায়তনে “ইনস্পায়ারিং ইয়ুথ ক্যারিয়ার ফর লেদার, ফুটওয়্যার অ্যান্ড লেদার গুডস ইন্ডাস্ট্রিজ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিস্ট সোসাইটি ও রেনেসাঁ যৌথভাবে সেমিনারের আয়োজন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ। এছাড়া বিভিন্ন লেদার ও ফুটওয়্যার শিল্পের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থাপনা পরিচালকসহ উর্ধ্বতন কর্মকর্তারা সেমিনারে অংশগ্রহণ করেন।
উপাচার্য ড. নিয়াজ আহমদ খান উচ্চশিক্ষার সঙ্গে ব্যবহারিক শিক্ষার সমন্বয় এবং পাঠক্রম আধুনিকায়নের উপর গুরুত্বারোপ করে বলেন, শিল্প প্রতিষ্ঠানের চাহিদা অনুযায়ী কারিকুলাম প্রণয়ন করা জরুরি। শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রি ইন্টার্নশিপ প্রোগ্রাম আরও কার্যকর করার পরামর্শ দেন তিনি। এছাড়া ইন্ডাস্ট্রি ও একাডেমিয়ার সম্পর্ক উন্নয়নে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি এবং নিয়মিত মতবিনিময় করার পরামর্শ দেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ জুলাই)
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)