ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু : নজরুলের কবর জিয়ারতের মাধ্যমে প্রচারণায় ‘সচেতন শিক্ষার্থী সংসদ’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়েছে। প্রথম দিনেই ইসলামী ছাত্র আন্দোলন সমর্থিত প্যানেল ‘সচেতন শিক্ষার্থী সংসদ’ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী প্রচারণা শুরু করেছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল পৌনে ১১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত জাতীয় কবির মাজারে গিয়ে এই কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা।
কবর জিয়ারতের পর প্যানেলটি দিনব্যাপী একটি বিস্তারিত প্রচারণা কর্মসূচি হাতে নিয়েছে। এর অংশ হিসেবে তারা সোশ্যাল সায়েন্স ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি, কলাভবন, মল চত্বর এবং জগন্নাথ হল, সলিমুল্লাহ মুসলিম হল ও জহুরুল হক হলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে শিক্ষার্থীদের কাছে যাবেন।
প্যানেলটির সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী ও সংগঠনটির ঢাবি শাখার সাধারণ সম্পাদক সাইফ মুহম্মদ আলাউদ্দিন বলেন, "আমরা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে আমাদের আনুষ্ঠানিক প্রচারণা শুরু করেছি। ইনশাআল্লাহ, আজ দিনব্যাপী আমরা শিক্ষার্থীদের কাছে যাব এবং তাদের মতামত শুনব।"
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)