ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
জবিতে শিক্ষার মানোন্নয়নে মনিটরিং সিস্টেম চালু ১ সেপ্টেম্বর
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) একাডেমিক কার্যক্রম সুশৃঙ্খলভাবে পরিচালনার জন্য আগামী ১ সেপ্টেম্বর থেকে ক্লাস ও পরীক্ষা মনিটরিং সিস্টেম চালু করা হবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম।
সোমবার (২৫ আগস্ট) এ তথ্য নিশ্চিত করেন তিনি
উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের চেয়ারম্যানদের কাছে আজ ক্লাস ও পরীক্ষা মনিটরিং ওয়েব অ্যাপ্লিকেশন হস্তান্তর করা হয়েছে। শিক্ষার্থীদের জন্য এক্সেস আগামী ১ সেপ্টেম্বর থেকে চালু হবে।
বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার প্রোগ্রামার মো. হাফিজুর রহমান জানান, এটি আলাদা কোনো ওয়েবসাইট বা অ্যাপ নয় বরং বিশ্ববিদ্যালয়ের মূল ওয়েবসাইটের মাধ্যমেই একটি পৃথক সাইট তৈরি করা হয়েছে। এখানে বিভাগের চেয়ারম্যান এবং নির্দিষ্ট শিক্ষার্থীরা প্রয়োজনীয় তথ্য দিতে পারবেন।
ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মুর্শিদা বিনতে রহমান বলেন, শিক্ষার্থীদের কল্যাণেই এ সিস্টেম চালু করা হয়েছে। তবে কিছু জায়গায় সংশোধনের প্রয়োজন রয়েছে। একই দিনে একাধিক ক্লাস থাকলে সময় ব্যবস্থাপনায় সমস্যা হতে পারে। আবার পরীক্ষা নিয়ন্ত্রণে খাতা-কলম ও অনলাইনে একসঙ্গে কাজ করায় শিক্ষকদের বাড়তি চাপ তৈরি হবে। যদিও তরুণ ও জুনিয়র শিক্ষকদের জন্য এটি তেমন কোনো সমস্যা নয়।
মার্কেটিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ইমরানুল হক জানান, পরীক্ষা মনিটরিংয়ের উদ্যোগটি ইতিবাচক। এর মাধ্যমে পরীক্ষার ফলাফল দ্রুত প্রকাশ করা সম্ভব হবে এবং সেশনজটও অনেকটা কমে আসবে। তবে ক্লাস মনিটরিংয়ে শিক্ষার্থীরা কিছুটা অসুবিধায় পড়তে পারেন। শিক্ষকেরা কিছু আপত্তি তুলেছেন, তবে নতুন পদ্ধতির বাস্তব সুফল কেমন হবে তা সময়েই বোঝা যাবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)