ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
৭৩৯টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা ফিরে পেল সরকার
ওষুধের দাম নির্ধারণে উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোর একচ্ছত্র ক্ষমতার অবসান ঘটিয়ে ৭৩৯টি জীবনরক্ষাকারী ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব সরকারের হাতে ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট।
সোমবার (২৫ আগস্ট) বিচারপতি মো. রেজাউল হাসান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
এই রায়ের ফলে ১৯৯৪ সালের একটি সার্কুলারকে অবৈধ ঘোষণা করে ১৯৯৩ সালের সরকারি গেজেট পুনর্বহাল করা হলো, যার মাধ্যমে ওষুধের মূল্য নিয়ন্ত্রণের পূর্ণ ক্ষমতা ফিরে পেল সরকার।
মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) দায়ের করা একটি রিটের চূড়ান্ত নিষ্পত্তির পর এই রায় আসে। রিটের পক্ষে শুনানি করেন সিনিয়র অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং তাকে সহায়তা করেন অ্যাডভোকেট সঞ্জয় মন্ডল। অন্যদিকে, ওষুধ মালিক সমিতির পক্ষে ছিলেন সিনিয়র অ্যাডভোকেট এস. কে. মোরশেদ এবং রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ এজাজ কবির।
আইনজীবী মনজিল মোরসেদ জানান, "ওষুধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ, ১৯৮২"-এর ১১ নম্বর ধারা অনুযায়ী সরকার ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষমতা পেয়েছিল। এর ভিত্তিতে ১৯৯৩ সালের ১৮ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয় ৭৩৯টি ওষুধের দাম নির্ধারণ করে একটি গেজেট প্রকাশ করে। কিন্তু ১৯৯৪ সালের ২৬ ফেব্রুয়ারি এক সার্কুলারের মাধ্যমে এই ক্ষমতাকে সীমিত করে মাত্র ১১৭টি ওষুধের দাম নির্ধারণের ক্ষমতা সরকারের হাতে রাখা হয় এবং বাকিগুলোর মূল্য নির্ধারণের ভার উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে দেওয়া হয়।
এই সার্কুলারের বৈধতা চ্যালেঞ্জ করে ২০১৮ সালে এইচআরপিবি জনস্বার্থে একটি রিট দায়ের করে। রিটে বলা হয়, জীবনরক্ষাকারী ওষুধের মূল্যবৃদ্ধি সরাসরি মানুষের বেঁচে থাকার অধিকারকে প্রভাবিত করে এবং সরকারের ক্ষমতা সীমিত করার ফলে নাগরিকদের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। দীর্ঘ শুনানি শেষে আদালত ১৯৯৪ সালের সার্কুলারটিকে অবৈধ ঘোষণা করেন।
আদালতের এই রায়ে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তর ও ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক এবং ওষুধ মালিক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্টদের নির্দেশনাটি বাস্তবায়ন করতে বলা হয়েছে। এর ফলে এখন থেকে দেশের বেশিরভাগ ওষুধের দাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের পরিবর্তে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নির্ধারণ করবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট