ঢাকা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩
কালো টাকা ঠেকাতে মাঠে নামবে দুদক
আগামী জাতীয় সংসদ নির্বাচনে কালো টাকা ব্যবহার রোধে কার্যকর পদক্ষেপ নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। প্রার্থীদের হলফনামায় মিথ্যা তথ্য প্রদান করলে সেটিও তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন।
সোমবার (২৫ আগস্ট) সাংবাদিকদের সঙ্গে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
এক প্রশ্নের জবাবে দুদক চেয়ারম্যান বলেন, “আসন্ন নির্বাচনে কালো টাকার সাপ্লাই চেইনগুলো বন্ধ করার উদ্যোগ নেওয়া হবে। এ ক্ষেত্রে দুদক, বাংলাদেশ ফাইনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)সহ অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করবে।”
তিনি দেশের জনগণকে আহ্বান জানিয়ে বলেন, “জাতীয় নির্বাচনে যেন কালো টাকার মালিক, দুর্নীতিবাজ ও অবৈধ অর্থের প্রার্থীদের প্রত্যাখ্যান করা হয়।”দুদক প্রধান আরও জানান, নির্বাচনের সময় কালো টাকা রোধে কমিশনের এনফোর্সমেন্ট ইউনিটের কার্যক্রম জোরদার করা হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- চলছে বাংলাদেশ বনাম পাকিস্তানের ম্যাচ, এক ক্লিকে দেখুন সরাসরি
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা
- ট্রান্সকম ইলেকট্রনিক্সে চাকরি, আবেদন শেষ ২৭ নভেম্বর
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- ডাকসু সম্পাদক মিনহাজের গ্রামের বাড়িতে আগুন