ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধারে মোটা অঙ্কের পুরস্কার ঘোষণা
থানা থেকে লুট হওয়া আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুরস্কার ঘোষণা করেছে সরকার। অস্ত্রভেদে এই পুরস্কারের পরিমাণ ধাপে ধাপে নির্ধারণ করা হয়েছে।
সরকারি ঘোষণায় জানানো হয়, পিস্তল ও শর্টগান উদ্ধার করতে পারলে ৫০ হাজার টাকা, চায়না রাইফেল উদ্ধার করলে ১ লাখ টাকা এবং এসএমজি (সাবমেশিন গান) উদ্ধারে ১ লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
এছাড়াও, এলএমজি (লাইট মেশিন গান) উদ্ধার করতে পারলে সর্বোচ্চ ৫ লাখ টাকা পুরস্কার নির্ধারণ করা হয়েছে। প্রতি উদ্ধারকৃত গুলির জন্য ৫০০ টাকা করে পুরস্কার দেওয়া হবে।
সোমবার দুপুরে সচিবালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি আরও জানান, আইনশৃঙ্খলা বাহিনীতে নিয়োগ বাণিজ্য বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। কোথাও কোনো ধরনের অনিয়ম কিংবা দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার আশ্বাসও দেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকেই কিছু মানুষ তার আত্মীয় পরিচয়ে নানা দাবি করছে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, কেউ তার আত্মীয় পরিচয় দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করলে তা দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে জানাতে হবে এবং রিপোর্ট করতে হবে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল