ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ঢাবিতে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার বিরুদ্ধে বিক্ষোভ
জুলাই অভ্যুত্থান নিয়ে ‘অবমাননাকর’ মন্তব্য করার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ। এ সময় তারা বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানের কুশপুতুল দাহ করে।
রোববার (২৪ আগস্ট) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই কর্মসূচি পালন করা হয়।
বিক্ষোভ সমাবেশে সংগঠনটির সদস্য সচিব জাহিদ আহসান বলেন, "জুলাই অভ্যুত্থানকে অবমাননা করে ফজলুর রহমান শেখ হাসিনার ভাষায় কথা বলেছেন। তিনি আমাদের রাজাকার বলেছেন, অভ্যুত্থানকারীদের ‘কালো শক্তি’ আখ্যায়িত করেছেন। যারা আওয়ামী লীগের ভাষায় কথা বলে, তাদের আমরা সহযোগী মনে করি না।"
তিনি আরও বলেন, ফজলুর রহমান আগেও এ ধরনের মন্তব্য করলেও তার বিরুদ্ধে দলীয় কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বিএনপির ছাত্র নেতাদের অবস্থান স্পষ্ট করারও আহ্বান জানান।
আরেক বক্তা ফজলুর রহমানকে ‘মানসিকভাবে বিকারগ্রস্ত’ আখ্যা দিয়ে বলেন, তিনি মনোযোগ আকর্ষণের জন্য এসব কথা বলছেন। তারা প্রয়োজনে তার চিকিৎসার ব্যবস্থা করতে পারেন বলেও মন্তব্য করেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)