ঢাকা, শনিবার, ২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩
রিট করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের পায়তারা চালাচ্ছে শিবির : ভিপি প্রার্থী নাইম
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ব্যক্তিগত নিরাপত্তা লঙ্ঘনজনিত সমস্যার সমাধান না করায় হাইকোর্টে একটি রিট করা হয়েছে। এই রিটকে ডাকসু নির্বাচনকে বানচালের পায়তারা বলে অভিযোগ করেছেন অপরাজেয় ৭১-অদম্য ২৪ প্যানেলের ভিপি প্রার্থী মোঃ নাইম হাসান।
আজ রবিবার সাংবাদিকদের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ মন্তব্য করেন তিনি। নাইম বলেন,ডাকসু নির্বাচনের ভোটার তালিকা প্রকাশ করায় শিবির সমর্থিত প্যানেলের আইন ও মানবাধিকার সম্পাদক সাখাওয়াত জাকারিয়া, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র বিষয়ক সম্পাদক ফাতিমা তাসনিম জুমা, সদস্য সাবিকুন্নাহার তামান্না,ও স্বতন্ত্র সদস্য প্রার্থী রিফাত রিদওয়ান মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসারকে বিবাদী করে রিটটি করার মাধ্যমে ডাকসু নির্বাচনকে বানচালের যে ঘৃণ্য পায়তারা চালাচ্ছে আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই।
ডাকসুর এই ভিপি প্রার্থী বলেন, ইতিমধ্যেই আমরা বহুবার বলেছি যে প্রশাসন শিবিরকে ক্যাম্পাসে রাজনীতি করতে দেয়ার সুযোগ ও পরিপূর্ণ ভাবে প্রতিষ্ঠিত করার চেষ্টা চালাচ্ছে। তারা ভোটে জিততে পারবে না এটা বুঝতে পেরেই তারা ভোট বন্ধের পাঁয়তারা চালাচ্ছে। তারই ধারাবাহিকতায় হাইকোর্টে রিট করেছে। ভোটারদের তথ্য উন্মুক্ত করা উচিত বলেই আমরা মনে করি।
তিনি বলেন, কারণ ভোটারদের তথ্য গোপন রেখে ভোট হতে পারে না। গুপ্ত ভোটার দিয়ে ভোট হতে পারে না। নির্বাচনেও এরা গুপ্ত পথ অবলম্বন করতে চেয়েছিলো। সেটি করতে পারেনি বলেই আজকে তারা রিট করার মাধ্যমে নির্বাচনকে বানচাল করবার অংশ হিসেবে হাইকোর্টেরিটকরেছে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি ম্যাচ শেষ-জেনে নিন ফলাফল
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- ‘সিলটি’ ভাষাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বিকালে আসছে ৫৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল
- বিমান বাংলাদেশের নতুন পরিচালক নাসির উদ্দিন অসীমকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- আর্থিক প্রতিবেদনে নয়ছয়: ৩ অডিট ফার্ম ও ৪ অডিটর নিষিদ্ধ
- জাপানের মেক্সট স্কলারশিপে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আবেদন শুরু