ঢাকা, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩
ডাকসু : বিজয়ী হলে হল থেকে গাঁজাখোর উচ্ছেদের প্রতিশ্রুতি প্রার্থীর
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন হতে যাচ্ছে ৯ সেপ্টেম্বর। হল সংসদে সদস্য পদে নির্বাচিত হলে হল থেকে গাঁজা সেবনকারীদের উচ্ছেদ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন আবু সাঈদ।
সম্প্রতি আবু সাঈদ এক ফেসবুক স্ট্যাটাসে এই ঘোষণা দেন। তিনি সূর্যসেন হল সংসদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী এবং তিনি ২০২২-২৩ সেশনের শিক্ষার্থী।
এ বিষয় জানতে চাইলে আবু সাঈদ বলেন, বিশ্ববিদ্যালয় বা হলের নিয়ম অনুযায়ী নেশাজাতীয় দ্রব্য রাখা বা সেবন করা নিষিদ্ধ। হল একটি শিক্ষার পরিবেশ—এখানে শৃঙ্খলা বজায় রাখা জরুরি। কেউ নিয়ম ভাঙলে প্রশাসনের সহযোগিতায় তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও গাঁজা খাওয়ার কারণে আশেপাশে থাকা শিক্ষার্থীরা বিরক্ত হতে পারে। অনেক সময় এরা আড্ডা, উচ্চশব্দ, ঝগড়া বা খারাপ কর্মকাণ্ডে জড়াতে পারে, যা অন্যদের পড়াশোনায় ব্যাঘাত ঘটায়। এতে নতুন শিক্ষার্থীরা প্রভাবিত হয়ে নেশার দিকে ঝুঁকতে পারে।
তিনি আরো বলেন, পাশাপাশি গাজা খাওয়ার কারণে ব্যক্তিগত ক্ষতিও হয়। যেমন: নিয়মিত গাঁজা সেবনে পড়াশোনার ক্ষতি হয়, মনোযোগ কমে যায়, শারীরিক ও মানসিক সমস্যা তৈরি হয়। দীর্ঘমেয়াদে এটি নেশার আসক্তি বাড়িয়ে জীবন নষ্ট করতে পারে। বড় অক্ষরে বলতে গেলে সমাজ ও ভবিষ্যতের দায়। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী দেশের ভবিষ্যৎ সম্পদ। যদি তারা নেশার মধ্যে ডুবে যায়, তবে পরিবার, সমাজ ও রাষ্ট্র—সবাই ক্ষতিগ্রস্ত হয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বিআইডব্লিউটিসির নতুন চেয়ারম্যান এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রো-ভিসি হলেন অধ্যাপক ড. সালমা বেগম
- ইউজিসির তিন সদস্যকে অব্যাহতি দিল শিক্ষা মন্ত্রণালয়
- শেয়ারবাজারে আস্থা ফেরাতে ১১ দফা দাবি বিনিয়োগকারীদের
- অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ৫০ হাজার টাকা অনুদান, আবেদন যেভাবে
- বাজারের ৩৪ টুথপেস্টের ২৬টিতে মিলল মাইক্রোপ্লাস্টিক
- বিআইডব্লিউটিসি'র চেয়ারম্যান হিসেবে যোগদান করলেন এ টি এম আবদুল বারী ড্যানী
- ঢাবির লেদার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে ২৪ শিক্ষার্থী পেলেন ডিরেক্টরস অ্যাওয়ার্ড
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ জুলাই)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৪ জুলাই)
- ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মাহবুবুর রহমান
- সিন্ডিকেট সভা ঘেরাও করলেন ডাকসু নেতারা
- শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানালেন নবনিযুক্ত ১২ কর্মকর্তা
- গাজী নজরুলকে বিয়েতে অনড় ছিল মেয়েটি
- আজকের খেলার সময়সূচি (২৫ জুলাই)