ঢাকা, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
হামজার চমৎকার পারফরম্যান্স: লেস্টার জিতল ফাতাওয়ের গোলে
ইংলিশ চ্যাম্পিয়নশিপে চার্লটন অ্যাথলেটিকের মাঠে আব্দুল ফাতাওয়ের একমাত্র গোলে লেস্টার সিটি ১-০ ব্যবধানে জয় পায়। প্রায় ১৫ মাস পর ঘানার এই ফরোয়ার্ড গোলের দেখা পান। ম্যাচের শুরুর একাদশে ছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী।
হামজা পুরো ৯০ মিনিট মাঠে থেকে লেস্টারের রক্ষণ সামলান, গুরুত্বপূর্ণ ট্যাকল করেন এবং বল কাড়ার মাধ্যমে দলকে শক্তি জোগান। বিবিসির খেলোয়াড় রেটিংয়ে তিনি সেরা তিনে জায়গা করেন, ৬.৮৬ পয়েন্ট পান। নতুন কোচ মার্টি সিফুয়েন্তেসের অধীনে এটি লেস্টারের প্রথম অ্যাওয়ে জয়।
ম্যাচের ভাগ্য দ্বিতীয়ার্ধে ঠিক হয়। পাল্টা আক্রমণে বল নিয়ে চার্লটনের ডিফেন্ডার এডওয়ার্ডসকে কাটিয়ে দূরপাল্লার শটে গোল করেন ফাতাও। শেষ মুহূর্তে ক্যাম্পবেলের হেডের শট সামান্য বাইরে গেলে লেস্টারের জয় নিশ্চিত হয়।
ম্যাচ শেষে লেস্টারের কোচ বলেন, দুর্দান্ত গোল করেছেন ফাতাও। তবে আমি সবচেয়ে খুশি দলের আত্মত্যাগ দেখে। আমরা অনেক সময় রক্ষণে ব্যস্ত ছিলাম, কিন্তু সবাই একে অপরের জন্য লড়েছে। চ্যাম্পিয়নশিপে তিন ম্যাচে এটি লেস্টারের দ্বিতীয় জয়।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানের ভাইভার তারিখ প্রকাশ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৭ সেপ্টেম্বর)