ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩
চেলসির দাপুটে লড়াইয়ে উড়ে গেল ওয়েস্ট হ্যাম
ওয়ার্ম-আপে চোট পেয়ে কোল পালমারকে হারিয়েছিল চেলসি। তবে তার সুযোগে শুরুর একাদশে নামা তরুণ ব্রাজিলিয়ান স্ট্রাইকার এস্তেভাও উইলিয়ানই দেখালেন কেন তাকে নিয়ে সমর্থকদের এত উচ্ছ্বাস। সঙ্গে ছিলেন এনজো ফার্নান্দেজ, জোয়াও পেদ্রো, ময়েসেস কায়কাদোরা—যাদের দাপট সামলাতে পারেনি ওয়েস্ট হ্যাম। ফল ৫-১ গোলের বড় জয় মারেস্কার শিষ্যদের।
শুক্রবার রাতে লন্ডন স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণে ঝাঁপায় চেলসি। ম্যাচজুড়ে বলের দখলেও আধিপত্য ছিল তাদের (৬০ শতাংশ)। ব্লুজদের হয়ে একটি করে গোল করেছেন জোয়াও পেদ্রো, পেদ্রো নেতো, এনজো ফার্নান্দেজ, ময়েসেস কায়কাদো ও ট্রেভো চলোবাহ। ওয়েস্ট হ্যামের একমাত্র গোলের কারিগর লুকাস পাকেতা।
অবশ্য গোলের শুরুটা করেছিল ওয়েস্ট হ্যামই। ম্যাচের মাত্র ৬ মিনিটে মাঝমাঠ থেকে এগিয়ে বাঁ পায়ের জোরালো শটে দারুণ এক গোল করেন পাকেতা। তবে চেলসিকে সমতায় ফিরতে সময় লেগেছে মাত্র ৯ মিনিট। ক্লাব বিশ্বকাপে অভিষেকেই চমক দেখানো জোয়াও পেদ্রো ১৫ মিনিটে হেডে গোল করে সমতা ফেরান।
২৩ মিনিটে এগিয়ে যায় চেলসি। বক্সের ভেতর জোয়াও পেদ্রোর হালকা উঁচু করে বাড়ানো পাস এক স্পর্শে গোলে রূপ দেন পেদ্রো নেতো। বিরতির আগে ব্যবধান আরও বাড়ান এনজো ফার্নান্দেজ। এস্তেভাও উইলিয়ানের দুর্দান্ত পাস পেয়ে ঠান্ডা মাথায় ফিনিশিং করে প্রথমার্ধেই ৩-১ ব্যবধান তৈরি করেন আর্জেন্টাইন মিডফিল্ডার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- না ফেরার দেশে চলে গেলেন জেমস
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- শতবর্ষী ৮০৮ স্কুল-কলেজের তালিকা করল মাউশি
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবিতে ৮ম কুইজ ফেস্ট ও ফ্রেশার্স রিসেপশন অনুষ্ঠিত
- আত্মহ/ত্যার আগে যা লিখেছিলেন এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রী
- নতুন পে স্কেলের বাইরে থাকছেন যেসব কর্মকর্তা-কর্মচারী
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- আবারও লংমার্চের ঘোষণা ১১ দলীয় ঐক্যের