ঢাকা, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩
সাংবাদিক বিভুরঞ্জনের লা’শ মিলল মেঘনায়
জ্যেষ্ঠ সাংবাদিক ও কলাম লেখক বিভুরঞ্জন সরকারের (৭১) লাশ মুন্সীগঞ্জের মেঘনা নদী থেকে উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে তিনি বাসা থেকে মোবাইল ফোন ও ট্যাব রেখে বের হন, এরপর আর পরিবারের খোঁজ পাননি।
শুক্রবার (২২ আগস্ট) বিকেলে মুন্সীগঞ্জের কলাগাছিয়া এলাকায় নদীতে তার লাশ ভেসে উঠলে নৌ–পুলিশ তা উদ্ধার করে।
কলাগাছিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক (আইসি) সালেহ আহমেদ পাঠান জানিয়েছেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। যদিও লাশের সঙ্গে কোনো পরিচয়পত্র পাওয়া যায়নি। মরদেহ শনাক্ত করার জন্য তার পরিবারের সদস্যদের উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।
রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম বলেন, মেঘনা নদীতে পাওয়া মরদেহটি সাংবাদিক বিভুরঞ্জন সরকার হওয়ার সম্ভাবনা বেশি। পরিবারের নিশ্চিতকরণের পর পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে।
কলাগাছিয়া নৌ পুলিশের ইনচার্জ জানিয়েছেন, লাশ বর্তমানে মুন্সীগঞ্জ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার সাংবাদিক ছিলেন। তিনি ১৬ আগস্ট থেকে ছুটিতে ছিলেন এবং ২১ আগস্ট সকাল পর্যন্ত বাসায় ছিলেন। পরিবার সব জায়গায় খুঁজেও কোনো সন্ধান পাননি। রাতে তার ছেলে ঋত সরকার রমনা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
জানা যায়, বিভুরঞ্জন সরকার ২১ আগস্ট সকাল সোয়া ৯টায় একটি নিবন্ধ ইমেইল করেছিলেন, যেখানে তিনি উল্লেখ করেন, জীবনের শেষ লেখা হিসেবে এটা ছাপতে পারেন। নিবন্ধে তিনি নিজের ও ছেলের অসুস্থতা, সরকারি কর্মকর্তাদের সঙ্গে মেয়ের উচ্চতর পরীক্ষার ফেল হওয়ার বিষয়, বুয়েট থেকে পাস করা ছেলের চাকরি না হওয়া এবং নিজের আর্থিক দৈন্য নিয়ে হতাশার কথা প্রকাশ করেছেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- শুধু আইফোনের জন্য নয়, অপ্রতীম হ/ত্যার পেছনে ছিল বিরোধও
- পাভেলকে ঘিরে ফের ভাইরাল পাঁচ মিনিটের ভিডিও
- একাদশ শ্রেণির ভর্তির ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদনের সময় বাড়ল
- সিগারেট নিয়ে নতুন বিধান জারি
- মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ কর্মী আটক
- নতুন পে স্কেলে কোন গ্রেডে কত বেতন, দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ, আবেদন ১২ অক্টোবর পর্যন্ত
- রাস্তার পাশে গাড়ি পার্কিং না করার আহ্বান পরিবহন মালিক সমিতির
- পে স্কেলের গেজেট প্রকাশ নিয়ে যা জানা গেল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৫ সেপ্টেম্বর)
- আরও ৯০ দিন মেয়াদ বাড়ল ডাকসুর
- অপ্রতিম হ/ত্যার রহস্যময় তথ্য উন্মোচন করেছে পুলিশ
- ঢাবির ৬৪ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি
- স্বাস্থ্যমন্ত্রীকে বাংলাদেশ পোস্ট বেসিক গ্রাজুয়েট নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি স্টুডেন্ট কাউন্সিলের স্মারকলিপি