ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি ডা. জাহিদের
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন অনতিবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি জানিয়েছেন।
শুক্রবার (২২ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা-বাংলাদেশ এর উদ্যোগে গণতন্ত্র ও মানবাধিকার নিশ্চিতে জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব শীর্ষক এক আলোচনা সভায় তিনি এ দাবি জানান।
ডা. জাহিদ ফারুক বলেন, আমরা স্পষ্টভাবে বলতে চাই এখন আর কোনো বিলম্ব নয়। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারির মধ্যভাগে জাতীয় নির্বাচন আয়োজনের অনুরোধ জানিয়েছে। তাই নির্বাচন কমিশনকে অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে হবে।
পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি তোলা কিছু রাজনৈতিক দলের সমালোচনা করে তিনি বলেন, এই দাবি তোলার প্রভাব বা পরিণতি কি ভেবে দেখেছেন? আজ যদি নির্বাচন বিলম্বিত হয়, যথাসময়ে না হয় তাহলে সবচেয়ে বেশি লাভবান হবে পতিত স্বৈরাচার ও তার রেখে যাওয়া সুবিধাভোগীরা। প্রশাসন, বিচার বিভাগ, ব্যবসা-বাণিজ্যসহ রাষ্ট্রের সর্বত্র তাদের প্রভাব এখনো বিরাজ করছে।
তিনি আরও বলেন, আপনারা যারা না বুঝে, বা বুঝেও বিভিন্ন দাবি তুলে নির্বাচনের সময়সূচি পিছিয়ে দিতে চাইছেন, তারা কি প্রকারান্তরে স্বৈরাচারের পক্ষেই কাজ করছেন না সেটি ভেবে দেখার সময় এসেছে। আজ যদি আপনারা এমন কর্মসূচি দেন, যাতে নির্বাচনী প্রক্রিয়া নিয়ে জনমনে অনিশ্চয়তা তৈরি হয়, তবে সবচেয়ে বেশি লাভবান হবে সেই পলায়নকৃত স্বৈরাচার।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- ফের কমল স্বর্ণের দাম, ভরিতে ৭১১৫ টাকা
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের জন্য বড় সুখবর
- আজকের খেলার সময়সূচি (৩১ আগস্ট)
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত