ঢাকা, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩
স্মার্টফোনের ডায়ালপ্যাড হঠাৎ কেন বদলে গেল, নেপথ্যে কী?
প্রযুক্তিপ্রেমীদের জন্য সুখবর! গুগল তাদের জনপ্রিয় গুগল ফোন অ্যাপ-এ এনেছে নতুন পরিবর্তন। সর্বাধুনিক “মেটেরিয়াল থ্রি এক্সপ্রেসিভ” ডিজাইন এখন ভার্সন ১৮৬-এর মাধ্যমে বিশ্বের সকল ব্যবহারকারীর জন্য উন্মুক্ত হয়েছে।
নতুন আপডেটে হোম পেইজে ফেভারিটস এবং রিসেন্ট কল একত্রিত করা হয়েছে। উপরে থাকবে স্টার দেওয়া গুরুত্বপূর্ণ কন্টাক্ট নম্বর যা স্লাইডার বা ক্যারোসেল আকারে সহজে পরিবর্তন করা যাবে। নিচে থাকবে কল হিস্ট্রি যা কার্ডের মতো আলাদা বাক্সে সাজানো হয়েছে।
ডায়াল কীপ্যাডও নতুনভাবে সাজানো হয়েছে। ফ্লোটিং কল বাটন নেই, নম্বর লেখার প্যানেল আরও গোলাকার ও আধুনিক। ভয়েসমেইল তালিকায় হালকা পরিবর্তন এসেছে।
কন্টাক্ট খোঁজা সহজ হয়েছে। ড্রয়ার মেনু থেকে সব কন্টাক্ট, সেটিংস, কল হিস্ট্রি মুছে ফেলা, সাহায্য বা প্রতিক্রিয়া দেওয়া সম্ভব।
ইনকামিং কলের ক্ষেত্রে এসেছে দুটি নতুন পদ্ধতি- আড়াআড়ি সোয়াইপ, এক ট্যাপেই গ্রহণ বা বাতিল।
কল চলাকালীন স্ক্রিনে সব বাটন ডিম্বাকার (পিল শেপ)। নির্বাচিত বাটন গোলাকার আয়তক্ষেত্রে রূপ নেয়। কল কেটে দেওয়ার বাটন বড় ও চোখে পড়ার মতো করা হয়েছে। তবে দুই সিম ব্যবহারকারীরা কোন সিম থেকে কল হচ্ছে তা সহজে বুঝতে পারছেন না।
নতুন ডিজাইন গুগল কন্টাক্টস ও গুগল মেসেজেস অ্যাপ-এও এসেছে। ফলে পুরো গুগল ইকোসিস্টেমে একই চেহারা ও অভিজ্ঞতা মিলবে।
ব্যবহারকারীদের প্রতিক্রিয়া মিশ্র। নতুন বাটন ও এক ট্যাপেই কল রিসিভ সুবিধা প্রশংসিত হলেও কন্টাক্ট অপশন ড্রয়ারে চলে যাওয়ায় কিছু ব্যবহারকারীর অসন্তোষ রয়েছে। অনেকে হালকা থিম চাচ্ছেন কিন্তু গুগল এখনো ডার্ক থিমকেই ডিফল্ট রেখেছে।
যারা এখনো আপডেট পাননি তারা গুগল প্লে স্টোর থেকে ভার্সন ১৮৬ ডাউনলোড করে নতুন অভিজ্ঞতা দেখতে পারবেন।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩ সেপ্টেম্বর)
- প্রজ্ঞাপনের আগে পে স্কেলের বেতন তালিকা
- পে স্কেল নিয়ে নতুন বিজ্ঞপ্তি দিল অর্থ মন্ত্রণালয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফল আজ
- জেনে নিন একাদশ-আলিমে ভর্তির আবেদন পদ্ধতি
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ রিলিজ স্লিপের ফল প্রকাশ
- সাত কলেজের অনার্স চতুর্থ বর্ষের ফরম পূরণ স্থগিত
- নবম পে-স্কেল অনুমোদন, বেতন বাড়ল কত
- জুলাই থেকেই কার্যকর নতুন পে স্কেল, বকেয়া পাবেন যেভাবে
- হাই-টেক পার্ক কর্তৃপক্ষে ৪৩ জনের চাকরির সুযোগ
- আগামী ১০ বছরে যেসব চাকরির চাহিদা বাড়বে, জেনে নিন
- আজকের বাজারে স্বর্ণের দাম (৪ সেপ্টেম্বর)
- শিক্ষক নিয়োগ দেবে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
- আজ ঢাকায় সর্বোচ্চ লোডশেডিং, কোন এলাকায় কত
- ছাত্রের সঙ্গে শিক্ষিকার শারীরিক সম্পর্ক, ৭ বছরের জেল